Gold Price Prediction: ২০৩০ সালে কত হবে সোনার দাম ? মধ্যবিত্ত কি আর সোনা কিনতে পারবেন না ?
Yahoo Personal Finance-এর মতে, গত দশ বছরে সোনার দামে প্রায় চার গুণ বৃদ্ধি হয়েছে। ২০১৬ সালে যেখানে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল প্রায় ১,২৫০ ডলার (প্রায় ১.০৭ লক্ষ টাকা), তা ২০২৫ সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪,৩১৮ ডলার (প্রায় ৩.৬৯ লক্ষ টাকা)-এরও বেশি।এই হিসেবে দীর্ঘমেয়াদে সোনা বিনিয়োগকারীদের শক্তিশালী রিটার্ন দিয়েছে। ধরুন যদি কেউ ২০১৬ সালে ১০,০০০ ডলার (প্রায় ৮.৫ লক্ষ টাকা) বিনিয়োগ করে প্রায় ৮ আউন্স সোনা কিনতেন, তাহলে ২০২৫ সালের মধ্যে তার মূল্য বেড়ে ২৯ লক্ষ টাকারও বেশি হয়ে যেত।এই পরিসংখ্যানগুলি প্রমাণ করে যে সোনা দীর্ঘমেয়াদে একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের বিকল্প হিসেবে কাজ করেছে, বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে।



Post Comment