WB Assembly Election 2026: নিজে দেওয়ার আগেই হয়ে গিয়েছে ভোট, তীব্র গরমে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরলেন বৃদ্ধা! দুর্গাপুরে চাঞ্চল্য

WB Assembly Election 2026: নিজে দেওয়ার আগেই হয়ে গিয়েছে ভোট, তীব্র গরমে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরলেন বৃদ্ধা! দুর্গাপুরে চাঞ্চল্য

Last Updated:

WB Assembly Election 2026: ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফিরতে হল ভোট না দিয়েই। এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক বৃদ্ধা। ভোট দিতে গিয়ে শুনলেন তাঁর নিজের ভোট নাকি হয়ে গিয়েছে। শুনেই অবাক হয়ে যান তিনি। দুর্গাপুরের বেনাচিতি হাই স্কুলের ১৫ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর বুথের ঘটনা।

গীতা অধিকারীর অভিযোগে চাঞ্চল্য
গীতা অধিকারীর অভিযোগে চাঞ্চল্য

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: তীব্র রোদ গরম উপেক্ষা করেও গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফিরতে হল ভোট না দিয়েই। এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক বৃদ্ধা। ভোট দিতে গিয়ে শুনলেন তাঁর নিজের ভোট নাকি হয়ে গিয়েছে। শুনেই অবাক হয়ে যান তিনি।

দুর্গাপুরের বেনাচিতি হাই স্কুলের ১৫ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর বুথের ঘটনা। ভোট দিতে গিয়েছিলেন গীতা অধিকারী নামে এক বৃদ্ধা। কিন্তু ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর ভোট হয়ে গিয়েছে। অথচ তিনি নিজে এসে এই ভোট দেননি। ঘটনা খবর ছড়িয়ে পড়তে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে এসবের মধ্যে বৃদ্ধা ভোটারকে খালি হাতেই ফিরতে হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র থেকে। তিনি বুঝে উঠতে পারছেন না, নিজে না এসেও কিভাবে তার ভোট দেওয়া হয়ে গেল। কমিশনের তরফ থেকে বিপুলভাবে নজরদারির আয়োজন করা হয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করা হয়েছে। তা সত্ত্বেও এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে।

Post Comment

You May Have Missed