ইংল্যান্ডে রোহিত যাননি ভালোই হয়েছে, নাহলে গড় ৩০-এ নেমে যেত! বিস্ফোরক মঞ্জরেকর

ইংল্যান্ডে রোহিত যাননি ভালোই হয়েছে, নাহলে গড় ৩০-এ নেমে যেত! বিস্ফোরক মঞ্জরেকর

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার তুলনা করা একদমই উচিত নয়, বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী দলের সদস্য সঞ্জয় মঞ্জরেকর। রোহিত শর্মার টেস্ট পারফরমেন্স নিয়েও তাঁকে একহাত নিয়েছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকার। সেনা দেশগুলোয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে পারফরমেন্সের যে বিস্তার পার্থক্য রয়েছে, সেকথাই মনে করিয়ে দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। তি

কদিন আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফলে, শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী পাঁচ ম্যাচের সিরিজের জন্য দুই সিনিয়র খেলোয়াড়কে হারিয়েছে। হেডিংলির প্রথম টেস্টের আগে, গিল সম্প্রতি এই দুজনের অনুপস্থিতি এবং দল কীভাবে মোকাবেলা করবে সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন।

রোহিত ৬৭টি টেস্ট খেলার পর তার টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন, অন্যদিকে কোহলি ১২৩টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। রোহিতের গড় ৪০-এর কিছু বেশি ছিল, আর বিরাটের টেস্ট গড় ছিল ৪৬.৮৫। রোহিত টেস্টে ১২টি শতরান করেছেন, অন্যদিকে বিরাট কোহলি ৩০টি শতরান করেন। রোহিত ৬৭ ম্যাচে সংগ্রহ ৪৩০১ রান, সেখানে কোহলি ১২৩ ম্যাচে ৯২৩০ রান করেছেন।

এই পারফরমেন্সের দিকেই নজর দিয়ে সঞ্জয় মঞ্জরেকর দাবি করেছেন, যদি রোহিত শর্মা ইংল্যান্ডে টেস্ট সিরিজে খেলতে যেতেন, তাহলে তাঁর টেস্টে ব্যাটিং গড় ৩০-এ নেমে আসতে পারত। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি টেস্টে খেলে রোহিত শর্মা সব মিলিয়ে ৫০ রানও করতে পারেননি। সেকথা মনে করিয়েই মঞ্জরেকর বলছেন, ‘সাদা বলের ক্রিকেটে রোহিত এবং কোহলির মধ্যে তাও তুলনা চলতে পারে, কিন্তু লাল বলের ক্রিকেটে তার কোনও জায়গাই নেই। আমি শুনছিলাম শুভমন গিল বলছিলেন, রোহিত আর বিরাটকে ইংল্যান্ডে তিনি কতটা মিস করবেন, কিন্তু টেস্টে দুই ক্রিকেটারের তুলনা করা একদমই উচিত নয়। সেনা দেশগুলোয় ব্যাটারদের আসল পরীক্ষা হয়, সেখানে বিরাট কোহলির ১২টা শতরান রয়েছে, আর টেস্টে মোট ৩০টা শতরান। সেখানে রোহিতের সেনা দেশে মাত্র ১টা শতরান ইংল্যান্ডের ওভালে ২০২১ সালে, প্রায় ১০০র ওপর ইনিংস রয়েছে টেস্টে কিন্তু সেনা দেশে শতরান মাত্র ১টা। ব্যাটিং গড়ও ৪০। আমি এটা বলার সাহস রাখি যে, ও যদি ইংল্যান্ডে খেলতে যেত তাহলে ওর ব্যাটিং গড় আরও কমে ৩০-র ঘরে চলে আসত। এটা আমার মনে হয়। তাই বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার টেস্ট ফরম্যাটে তুলনা করাটা একদমই উচিত নয়। এটা বন্ধ হওয়া উচিত ’।

Post Comment

You May Have Missed