‘…এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়…’, ‘টার্গেট’ সেট অনু্ব্রতর! স্পষ্ট জানালেন বাংলা-বীরভূমে কত আসন পাবে তৃণমূল! দাবিতে টেনশনে বিরোধীরা?

‘…এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়…’, ‘টার্গেট’ সেট অনু্ব্রতর! স্পষ্ট জানালেন বাংলা-বীরভূমে কত আসন পাবে তৃণমূল! দাবিতে টেনশনে বিরোধীরা?

Last Updated:

Anubrata Mondal: মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে আজ বৃহস্পতিবার ভোটের দিন ১৯০ নম্বর বুথে ভোট দেন। আর ভোট দেওয়ার পরই অনুব্রতকে দাবি করতে দেখা যায়, এবার ২৩০ আসন পাবে। মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভোট নিয়ে তাঁর মন্তব্য, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ‘এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল

বীরভূম: মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বৃহস্পতিবার দুপুরে বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন তাঁরা। ভোটদানের পর বাইরে বেরিয়ে অনুব্রত বলেন, ‘ভোট দিলাম। খুব ভাল লাগল। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন।’

নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বীরভূমের প্রবল গরমেও লাল চায়ে চুমুক দিতে দিতে অনেকটাই রিল্যাক্স মুডে ধরা দিলেন তৃণমূল নেতা। কেষ্ট মণ্ডলের দাবি, ৯৫% ভোট পড়বে জেলায়। কমিশনের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখা গিয়েছে এবারের ভোটে।”

একইসঙ্গে বুথে বুথে ঘুরে অনুব্রতর দাবি, SIR বুমেরাং বিজেপির, আতঙ্ক ভুলে মানুষ ভোট দিয়েছে। তৃণমূলের পার্টি অফিসই কন্ট্রোল রুম। সেখান থেকেই নজর রাখা হচ্ছে জেলার সব প্রান্তে।” অভাব অভিযোগ পেলেই আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান অনুব্রত। লিগ্যাল টিম রয়েছে পার্টি অফিসের ওয়ার রুমেই। কেষ্টর কথায়, “এবারের ভোট ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল।”

বীরভূমে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে, ৮০.২২ শতাংশ। এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ভোট দিয়ে এসেছিলেন হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। সকাল সকাল নানুরের নিজের গ্রাম পাপুড়িতে ভোট দেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। তিনিও জানান, এখনও পর্যন্ত কোথাও কোন অশান্তির খবর নেই।

রুমেলা চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘…এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়…’, ‘টার্গেট’ সেট অনু্ব্রতর! স্পষ্ট জানালেন বাংলা-বীরভূমে কত আসন পাবে তৃণমূল! দাবিতে টেনশনে বিরোধীরা?

Post Comment

You May Have Missed