ভোটের আগের রাতেই রক্ত ঝড়ল মুর্শিদাবাদে, ডোমকলে সংঘর্ষ, বোমাবাজি, জখম ৩

ভোটের আগের রাতেই রক্ত ঝড়ল মুর্শিদাবাদে, ডোমকলে সংঘর্ষ, বোমাবাজি, জখম ৩

Last Updated:

Murshidabad News: রাত পোহালেই প্রথম দফা। তার আগে আজ মুর্শিদাবাদে আচমকা ছড়াল অশান্তি। ভোটের আগের রাতেই রক্ত ঝড়ল মুর্শিদাবাদে, ডোমকলে সংঘর্ষ, বোমাবাজি, জখম ৩

বোমাবাজির পরে এলাকায় পুলিশি টহলদারি 
বোমাবাজির পরে এলাকায় পুলিশি টহলদারি 

মুর্শিদাবাদ: ভোটের আগেই রাতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট গ্রহণের ৫০ মিটার দুরেই চলল বোমাবাজি। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। অন্যদিকে, বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর চলল বোমাবাজি। বুথের ৫০ মিটারের মধ্যে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো।

আর কয়েক ঘণ্টা বাদেই গনতান্ত্রিক উৎসবে সামিল হবেন এলাকাবাসী। এই আবহে ভোটের কয়েক ঘণ্টা আগেই অশান্তি হল মুর্শিদাবাদ জেলা। হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ।

ঘটনাস্থল থেকে ৫০ মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবীরের লোকজন দু’জন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে। রাত পোহালেই কয়েক ঘণ্টা পরেই নির্বাচন। তার আগেই মুর্শিদাবাদ জেলা প্রথম বোমাবাজি ঘটনাকে ঘিরে কাঁটা গোটা এলাকা।

অন্যদিকে, সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত হয়েছেন তিনজন। তারমধ্যে সিপিআইএমের একজন আশঙ্কাজনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায়, এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য

Post Comment

You May Have Missed