West Bengal Assembly Elections 2026: রাত পোহালেই বাংলার ‘হাইভোল্টেজ’ বিধানসভা ভোট… প্রথম দফায় কোথায় ভোট? ভোটার সংখ্যা থেকে বুথের খুঁটিনাটি একনজরে

West Bengal Assembly Elections 2026: রাত পোহালেই বাংলার ‘হাইভোল্টেজ’ বিধানসভা ভোট… প্রথম দফায় কোথায় ভোট? ভোটার সংখ্যা থেকে বুথের খুঁটিনাটি একনজরে

Last Updated:

প্রথম দফার বাংলার বিধানসভা ভোট বৃহস্পতিবার, ৩ কোটি ৬০ লক্ষের বেশি ভোটার, ১৪৭৮ প্রার্থী, নতুন ভোটার সহায়তা বুথে কেন্দ্রীয় বাহিনী, মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি

বিধানসভা নির্বাচন ২০২৬
বিধানসভা নির্বাচন ২০২৬

কলকাতা: আর কয়েক ঘণ্টা। তারপরেই বাংলার হাইভোল্টেজ ভোট। এর মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই প্রথম দফার নির্বাচনে তাদের প্রস্তুতির খুঁটিনাটি।

ভোটারদের ভোট দিতে নতুন নিয়ম নির্বাচন কমিশনের। এবার থেকে প্রতি বুথে থাকবে ‘ভোটার সহায়তা বুথ’। সেখানে মূলত দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। সহায়তা বুথে ভোট শুরুর আগে সেখানে উপস্থিত থাকবেন বিএলও এবং তাঁর এক সহকারী। তাঁরাই স্থির করবেন, কোন কোন ভোটার লাইনে দাঁড়াতে পারবেন।

প্রথম দফায় মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১৩১১ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর, যেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ০৪৫ জন। সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন। প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া, ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

প্রথম দফায় সাধারণ আসন ১০৩টি, তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৩৪টি এবং তফসিলি উপজাতির  জন্য ১৫টি কেন্দ্র রয়েছে। পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোট ৪৪ হাজার ৩৭৬টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। মোট ব্যালট ইউনিট ব্যবহার হবে ৫৯ হাজার ৭৭৭টি এবং কন্ট্রোল ইউনিট থাকবে ৫৯ হাজার ৯৮০টি। ভিভিপিএটি থাকবে ৬৪ হাজার ৪৬৬টি।

বৃহস্পতিবার প্রথম দফায় ভোটগ্রহণ হবে সমগ্র উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। মূল যুযুধান দু’পক্ষ তৃণমূল এবং বিজেপি।লোকসভা নির্বাচনের দু’বছরের মাথায় হতে চলেছে বিধানসভা ভোট। কী হবে ফল? আপাতত নজর সেদিকেই!

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: রাত পোহালেই বাংলার ‘হাইভোল্টেজ’ বিধানসভা ভোট… প্রথম দফায় কোথায় ভোট? ভোটার সংখ্যা থেকে বুথের খুঁটিনাটি একনজরে

Previous post

West Bengal Assembly Election 2026 Live : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনও খবর মিস করতে চান না ? এবিপি লাইভ বাংলায় পাবেন LIVE

Next post

West Bengal Assembly Elections 2026: আই-প্যাক থেকে মাছ-বিতর্ক , ‘বহিরাগত’ থেকে জ্ঞানেশ কুমার, আবার ড্রাই-ডে বিপত্তি! বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?

Post Comment

You May Have Missed