West Bengal Assembly Elections 2026: আই-প্যাক থেকে মাছ-বিতর্ক , ‘বহিরাগত’ থেকে জ্ঞানেশ কুমার, আবার ড্রাই-ডে বিপত্তি! বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?

West Bengal Assembly Elections 2026: আই-প্যাক থেকে মাছ-বিতর্ক , ‘বহিরাগত’ থেকে জ্ঞানেশ কুমার, আবার ড্রাই-ডে বিপত্তি! বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?

Last Updated:

বৃহস্পতিবার প্রথম দফায় ভোটগ্রহণ হবে সমগ্র উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। মূল যুযুধান দু’পক্ষ তৃণমূল এবং বিজেপি।

বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?
বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?

কলকাতা: রাত পোহালেই বাংলায় প্রথম দফার নির্বাচন৷ যে নির্বাচন ঘিরে প্রায় বছর খানেক ধরে উত্তপ্ত রাজ্য তথা সমগ্র দেশের রাজনীতি। কী কী রইল ভোটের প্রাক্কালের শিরোনাম?

এবারের ভোটে রাজ্য তোলপাড় হয়েছে এসআইআর বিতর্কে। আর ভোটের আগেই এসআইআর নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানালেন, বাদ যাওয়া ভোটারদের মধ্যে ২৭ লাখের বেশি নাম ট্রাইবুনালে আবেদন করার যোগ্য থাকলেও আবেদন করে মাত্র ৬৫৭ জন৷

রাজ্য রাজনীতি অন্যতম এপি সেন্টার নন্দীগ্রাম। ভোট এলেই নন্দীগ্রাম রাজনৈতিক হিংসার কারণে বারবার উত্তপ্ত থাকে। ২০২৬ নির্বাচনে সেই ট্রাডিশন বজায় থাকল। ভোটগ্রহণ পর্বের ঠিক আগেরদিন রাজনৈতিক হিংসার সাক্ষী থাকল নন্দীগ্রাম। বিজেপি ও তৃণমূলের এই রাজনৈতিক হিংসায় উত্তেজনা ছড়াল। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা ৫১ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে বুধবার আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সওয়াল জবাবের পরে আইপ‍্যাক মামলা নিয়ে বিচারপতি পিকে মিশ্রর পর্যবেক্ষণে জানান, এক জন মুখ্যমন্ত্রী যখন জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ঢোকে তখন সমগ্র গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়, তখন সওয়াল করা যায় না যে এটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত।

বাইক চলাচলের ওপর আরো কড়াকড়ি নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। স্পর্শকাতর অঞ্চল ও বুথ গুলির সংলগ্ন এলাকায় দুদিন আগে থেকেই বাইক রিকুইজিশন করে নিয়ে নেওয়া হলেও এবার আরো কড়াকড়ি নির্বাচন কমিশনের।ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না। তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। ভোটের দু’দিন আগে সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না।ভোটপ্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল ‘ড্রাই ডে’ (Dry Day) ঘোষণা।

আমিষ-নিরামিষ বিতর্কের মধ্যেই কলকাতায় এসে রীতিমতো দু-হাত দিয়ে কাঁটা বেছে মাছ-ভাত খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজারহাটের একটি হোটেলে মঙ্গলবার এসেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সাংবাদিক বৈঠক শেষে তিনি মধ্যাহ্নভোজ করেন রাজ্য বিজেপির সংবাদমাধ্যম শাখার সহকর্মীদের সঙ্গে। সেখানেই ভাতের সঙ্গে সর্ষে-পোস্ত দিয়ে রুই মাছ খেলেন অনুরাগ। সঙ্গে ছিল চিকেনও।

রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে এদিন। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে ভোট হবে। ভোট কর্মসূচিকে সামনে রেখে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি দফার ভোটের অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় মদ বিক্রি ও পরিবেশন যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। অর্থাৎ ভোটের আগের দুই দিন থেকে ভোটের দিন পর্যন্ত মদ বিক্রি, পরিবেশন বা সরবরাহ করা যাবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: আই-প্যাক থেকে মাছ-বিতর্ক , ‘বহিরাগত’ থেকে জ্ঞানেশ কুমার, আবার ড্রাই-ডে বিপত্তি! বাংলায় প্রথম দফার ভোটের আগে শিরোনামে রইল কারা?

Post Comment

You May Have Missed