Digha Tourism: লটারি লাগল দিঘার ব্যবসায়ীদের! বাড়ল কোটি কোটি পর্যটক, কোন ম্যাজিক চলছে সমুদ্র সৈকতের জেলায়
Last Updated:
Digha Tourism: ১.৩৩ কোটির বেশি পর্যটকের আগমনে লটারি লাগল দিঘার হোটেল ও ছোট ব্যবসায়ীদের। আধ্যাত্মিক পর্যটনের এই নতুন ঢেউ কীভাবে দিঘার অর্থনীতি বদলে দিচ্ছে, বিস্তারিত জানুন।
পূর্ব মেদিনীপুর, দিঘা: রাজ্যে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হল দিঘা। বঙ্গোপসাগরের তীরে দিঘার গুরুত্ব রাজ্যের অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই সারা বছরই দিঘায় বিপুলসংখ্যক পর্যটকদের আগমন ঘটে। তবে গত এক বছরে যে ম্যাজিক চলল দিঘায় তাতে পর্যটক সংখ্যা বেড়েছে কয়েক কোটি। এমনটা শুনে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সত্যিই তো! কী এমন ঘটল দিঘায়?
আসলে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে দিঘায় তৈরি হওয়া জগন্নাথ ধাম। গত বছর ৩০ এপ্রিল জগন্নাথ ধামের উদ্বোধন হয়। আর এই জগন্নাথ ধামের উদ্বোধনের পরই খুব অল্প সময়ের মধ্যে এই মন্দিরে দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আধ্যাত্মিক গন্তব্যে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এখনও বছর না ঘুরলেও দিঘায় আগত পর্যটক-ভক্তদের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
দিঘার জগন্নাথ ধামের ট্রাস্টি সূত্রে জানা গিয়েছে, এখনও এক বছর না হলেও ইতিমধ্যেই জগন্নাথ ধামে ১.৩৩ কোটিরও বেশি ভক্তের আগমন হয়েছে। ইসকন কলকাতার সহ-সভাপতি তথা দিঘার জগন্নাথ ধামের ট্রাস্টি ও প্রধান রাধারমন দাস জানিয়েছেন, ভগবান জগন্নাথের অসীম কৃপা এবং মানুষের গভীর আত্মার প্রতিফলনের কারণেই জগন্নাথ ধামের জনপ্রিয়তা এখন বিশ্ব সমাদৃত। আর সেই কারণেই দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে ভক্তদের সংখ্যা।

দিঘার জগন্নাথ ধাম
এখন প্রশ্ন জাগতেই পারে, দিঘার জগন্নাথ ধামে ভক্তদের সংখ্যা বাড়ছে কিন্তু এর সঙ্গে দিঘার ব্যবসায়ীদের লটারি লাগার বিষয়টি কী! জগন্নাথধামে পর্যটকদের সংখ্যা বাড়ছে মানেই সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় উদ্যোগ সমস্ত ক্ষেত্রেই ব্যবসা বাড়ছে। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ছোটখাটো ব্যবসায়ী, পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত উদ্যোক্তা, সকলেরই লাভের অঙ্ক বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই জগন্নাথ ধামের কারণে এমন ব্যবসায়িক উন্নতি এলাকার সমস্ত ধরনের ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নতির সাক্ষী হচ্ছে, আঞ্চলিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হচ্ছে দিঘার জগন্নাথ ধাম।
Purba Medinipur,West Bengal




Post Comment