‘মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি, সই করেছি..’, কাজে ফেরা নিয়ে মুখ খুললেন অনির্বাণ

‘মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি, সই করেছি..’, কাজে ফেরা নিয়ে মুখ খুললেন অনির্বাণ

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন দেবের নতুন ছবিতে ‘দেশু৭’ (প্রতীকী নাম)।
  • অনির্বাণ টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে মুখ খুলেছেন, গিল্ড আলোচনা করছে।
  • পরিচালক গিল্ড মামলা প্রত্যাহারের প্রস্তাবে রাজি, অনির্বাণ সই করেছেন।
  • দেব ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন।

কলকাতা: অবশেষে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)। এই ঘোষণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। নায়কের আগামী ছবি, ‘দেশু7′(প্রতীকী নাম)-এ থাকছেন অভিনেতা অনির্বাণ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়ে এই ঘোষণা করা হয়েছে। সেখানে অনির্বাণকে যথেষ্ট সপ্রতিভ দেখালেও, এই ছবি নিয়ে ভিডিওর বাইরে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য তিনি নিজের মতামত প্রকাশের পথে কখনোই হাঁটেন না। সবসময়েই কাজের ঝলক শেয়ার করে নেন তিনি। তবে এবার, একটি অনুষ্ঠানে এসে, এই প্রথম টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে মুখ খুললেন অনির্বাণ। 

ক্যামেরার সামনে ফেরা নিয়ে অনির্বাণের জবাব

অনির্বাণের কাজে ফেরায় কি এই কথা বলা যায় যে, টলিউড থেকে ‘ব্যান কালচার’ উঠে গেল? এই প্রশ্নের উত্তরে অনির্বাণ বলেন, ‘যে সমস্ত অর্গানাইজেন রয়েছে, গিল্ড, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন রয়েছেন.. তাঁরা নিয়মিত এটা নিয়ে বসছেন, কথা বলছেন.. এটার কী নিষ্পত্তি হবে, কেমনভাবে হবে, সেটা তাঁরাই বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই ধরণের মিটিংগুলোতে আমি কখনোই উপস্থিত থাকি না। আমি শুধু বলতে পারি, ‘দেশু7′-এ আমি অভিনয় করছি। চেষ্টা করব, ভাল করে করার। যাতে দর্শকদের আমার কাজ দেখে ভাল লাগে।’ পরিচালক গিল্ডের তরফ থেকে, মামলা তুলে নেওয়ার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই বিষয়ে অনির্বাণ বলেন, ‘আমি সেই চিঠিতে সই করেছি। CCI-তে আমাদের একটি কেস ছিল, সেটা তুলে নেওয়ার জন্য যে প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল, সেটা আমরা মেনে নিয়েছি। আমরা চাই কেসটা তুলে নিতে। সেই চিঠি মূলত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল.. সেখানে আমার সাক্ষর রয়েছে।’

অনির্বাণকে ফেরাতে দেব-বাণী

সদ্যই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের তরফ থেকে করা একটি সাংবাদিক সম্মেলনে টলিউডে কিছু শিল্পীর ‘ব্যান’ হয়ে থাকা নিয়ে কথা বলেন দেব। তিনি ৭২ ঘণ্টার টাইমলাইন বেঁধে দেন। আর এই সময়কালের মধ্যেই তিনি একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মামলা তুলে নিতে রাজি হয়েছে পরিচালকদের গিল্ড। এরপরেই, আনুষ্ঠানিকভাবে ‘দেশু7’-এ অনির্বাণের থাকার কথা ঘোষণা করেন দেব। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, যে শিল্পীরা কাজ করতে পারছেন না, বিষয়টা নিয়ে নির্বাচনের পরে আলোচনায় বসা হবে।

Previous post

Agriculture News: বিঘার পর বিঘা জমি…! কালবৈশাখীর তাণ্ডবে তছনছ সব ফসল, ব্যাপক ক্ষতির ধাক্কায় রায়গঞ্জের কৃষকদের মাথায় হাত

Next post

অক্ষয় তৃতীয়ায় আসল ভেবে নকল সোনা কিনছেন ? কী কী ধরনের জালিয়াতি হয় ? কীভাবে করবেন বিশুদ্ধতা নির্

Post Comment

You May Have Missed