Bengal SIR: “SIR নথির নিষ্পত্তিতে এবার ….” ! জরুরি বৈঠকের পর এবার বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

Bengal SIR: “SIR নথির নিষ্পত্তিতে এবার ….” ! জরুরি বৈঠকের পর এবার বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

রুমা পাল, কলকাতা: SIR নথির নিষ্পত্তিতে এবার ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসছে জুডিশিয়াল অফিসার। ‘ঝাড়খণ্ড, ওড়িশা থেকে প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছে’, হাইকোর্টে বৈঠকের পর জানালেন স্পেশাল রোল অবর্জাভার সুব্রত গুপ্ত। ‘পশ্চিমবঙ্গে SIR-এর কাজে থাকবেন ৫৩০ জন জুডিশিয়াল অফিসার। এই মুহূর্তে ২৭০ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। ১ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী’, SIR-এ চূড়ান্ত তথ্য যাচাই নিয়ে হাইকোর্টে বৈঠকের পর জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

আরও পড়ুন, আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত সংখ্যায় ? রইল বিস্তারিত

SIR নথির নিষ্পত্তিতে যদি প্রয়োজনে ঝাড়খণ্ড, ওড়িশা থেকে  জুডিশিয়াল অফিসার লাগে, তাও আনতে হবে, সর্বোচ্চ আদালতের  নির্দেশ ছিল।সেই নির্দেশ মেনেই এবার ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসছে জুডিশিয়াল অফিসার। শেষ অবধি পাওয়া খবরে,  ২০০ জনের (জুডিশিয়াল অফিসার) মত বলা হয়েছে। প্রতিদিনই যেভাবে ধাপে ধাপে বৈঠক হচ্ছে,  সেক্ষেত্রেই আজকের এই বৈঠকে বেরিয়েছে যে, ২০০ জন জুডিশিয়াল অফিসার আসবেন ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে যেমন রাজ্যেরই যেমন ইআরও-দের প্রয়োজন ছিল ৭ হাজার, সেক্ষেত্রে যখন জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, এখনও পর্যন্ত যে কাজ করছেন ২৭৩ জন, বলা হয়েছে ৫৩২ এর মতো, সেক্ষেত্রে নিশ্চয়ই বাইরে থেকেও জুডিশিয়াল অফিসার  দরকার হবে ২০০ জন। যেভাবে কাজ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে, সেটা কিন্তু প্রথমেই সিইও দফতর বলেছিল যে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র অনুযায়ী তাঁরা চাইছেন,  যাতে জুডিশিয়াল অফিসার থাকে। কিন্তু এত সংখ্যায় জুডিশিয়াল অফিসার অবশ্যই দেওয়া সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত যা খবর, ‘ঝাড়খণ্ড, ওড়িশা থেকে প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছেন।’

 

Previous post

Agriculture News: জমিতে নয় খালের পাড়েই লঙ্কা চাষ! ব্যাপক লাভ সুন্দরবনের কৃষকদের Agriculture News Cultivation of chillies on the banks of canals Huge profits for farmers

Next post

‘এপস্টিন ফাইলস’ নিয়ে উথালপাথাল শুরু? পদত্যাগ করলেন ‘ওয়র্ল্ড ইকনমিক ফোরামে’র প্রেসিডেন্ট

Post Comment

You May Have Missed