হাজার টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের
কলকাতা: ১ হাজার টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি করতে হবে। একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে মিছিল আসার পর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। এরপর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্যরা।
আন্দোলনকারী এক শিক্ষিকা বলেছেন, ”আমাদের দীর্ঘদিনের বঞ্চনা। আমাদের সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিক মুখ দেখাবার। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ মিথ্যে প্রমাণিত হত। তিনি আমাদের সঙ্গে অবিচার করলেন। তাই আমরা আমাদের রাজ্যে আমাদের অভিভাবিকা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছেই আবেদন জানাচ্ছি আমাদের যন্ত্রণার কথা জানাচ্ছি। আমরা খিদের জ্বালায়, পেটের জ্বালায়, কেউ দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি, সেদিকে একবার দেখুন মাননীয়া।”



Post Comment