ক্যানসারের সঙ্গে লড়াই করে সেরে উঠছিলেন, তার মধ্যেই ফের যকৃতে সিস্ট ধরা পড়ল দীপিকা কক্করের!

ক্যানসারের সঙ্গে লড়াই করে সেরে উঠছিলেন, তার মধ্যেই ফের যকৃতে সিস্ট ধরা পড়ল দীপিকা কক্করের!

কলকাতা: ফের অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)! বলিউডে যেন একের পর এক খারাপ খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান সেলিম খান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জারিন খানের মা-ও! এর মধ্যেই শোনা গেল, ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে দীপিকাকে। এর আগে, ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন দীপিকা কক্কর। তাঁর ক্যানসার ধরা পড়ার পরে লম্বা চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন, অনুরাগীরা মনে করেছিলেন, এবার বোধহয় তিনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। তবে ফের অভিনেত্রীর শরীরে সিস্টের উপস্থিতি ধরা পড়েছে। ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। দীপিকার যকৃতে ফের সিস্ট ধরা পড়েছে।

গত বছর জুনে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। দীর্ঘদিন চিকিৎসা ও অস্ত্রোপচার করার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সেই সময়ে, তাঁর শরীর থেকে টেনিস বলের আকারের একটি টিউমার বাদ গিয়েছিল। সূত্রের খবর, অল্প পেটব্যথায় ভুগছিলেন দীপিকা, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে দীপিকাকে। জানা যাচ্ছে, ফের যকৃতে সিস্ট ধরা পড়েছে অভিনেত্রীর। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর যকৃতে নতুন যে টিউমার ধরা পড়েছে, তার আয়তন ১৩ মিমি।

এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভ্লগ করে দিয়েছেন, অভিনেত্রীর স্বামী সোয়েব ইব্রাহিম। সেখানেই তিনি জানিয়েছেন, দীপিকার শরীরে একটি সিস্ট ধরা পড়েছে বটে, তবে এবার আর অস্ত্রোপচার করা হবে না তাঁর, বদলে সিস্টটাকে পুড়িয়ে দেওয়া হবে। সেই কারণে, আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ হাসপাতালে ভর্তি করতে হবে দীপিকাকে। সিস্টটির আকার ছোট বটে, তবে দীপিকার শরীরের যা অবস্থা, তাতে এই পরিস্থিতিকে একেবারেই অবহেলা করছেন না চিকিৎসকেরা। সেই কারণেই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করার পরে, টিউমারটি পুড়িয়ে ফেলতে হবে। 

দীপিকা হামেশাই শেয়ার করে নেন তাঁর শরীরের বিভিন্ন আপডেটের কথা। আর সেখানেই সদ্য তিনি জানিয়েছিলেন, ক্যানসার সংক্রান্ত কষ্টের পাশাপাশি, তাঁর প্রবল চুল ওঠার মতো সমস্যা হচ্ছে, পাশাপাশি তাঁর মুখে ঘা-এর মতো সমস্যাও হচ্ছে। সদ্য কিছু টেস্ট করিয়েছিলেন দীপিকা। সেই রিপোর্ট নিয়ে দীপিকা জানিয়েছেন, হাইপার থাইরয়েডিজম তাঁর আগেই ছিল, কিন্তু বর্তমানে তাঁর থাইরয়েডের মাত্রা বেশি এসেছে। সেই কারণে তাঁকে সতর্ক থাকতে বলা হচ্ছে। পাশাপাশি, তাঁর মুখে ঘা হওয়া থেকে শুরু করে চুল ওঠা, পেট ফাঁপা, মুড সুইং ও মুখে ঘা হওয়ার মতো সমস্যাও হচ্ছে।

Post Comment

You May Have Missed