গভীর রাতে আফগানিস্তানে বোমাবর্ষণ পাকিস্তানের, বসতি এলাকায় মুহুর্মুহু হামলা? বাড়ছে হতাহত
নয়াদিল্লি: গভীর রাতে আফগান সীমান্তে মুহুর্মুহু বোমা বর্ষণ পাকিস্তানের। অতর্কিতে চালানো এই হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিরীহ আফগানের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেও মনে করছেন কূটনীতিকরা। (Pakistan Attacks Afghanistan)
পাকিস্তানের দাবি, আফগান সীমান্ত বরাবর জঙ্গিশিবিরগুলিকে নিশানা করা হয়। পাকিস্তানের বায়ুসেনা আকাশ থেকে বোমাবর্ষণ করে জঙ্গিঘাঁটিগুলির উপর। সম্প্রতি পাকিস্তানে যে পর পর আত্মঘাতী হামলা হয়েছে, তাতে আফগান সীমান্তে আশ্রিত জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। (Pakistan Strikes Afghanistan)
আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, গত রাতে অতর্কিতে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ্ মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গতরাতে নানগড়হর এবং পাকতিতা প্রদেশে, বসতি এলাকায় বোমাবর্ষণ করে পাকিস্তান, যাতে অনেকে শহিদ হয়েছেন। আহতও হয়েছেন অনেকে। আহতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুও’।
🇵🇰🇦🇫 Pakistan just launched airstrikes inside Afghanistan. Jets still in the air. Multiple targets hit.
Pakistan says they’re targeting Tehrik-i-Taliban Pakistan (TTP), Al-Qaeda, and ISIS militants.
Basically Pakistan just violated Afghan sovereignty to hit militants the… pic.twitter.com/UFmEgeHqRC
— Mario Nawfal (@MarioNawfal) February 21, 2026
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তরার আফগান সীমান্তে বোমাবর্ষণের কথা মেনে নিয়েছেন। রমজ়ানের শুরুতে গত সপ্তাহে পর পর যে তিনটি আত্মঘাতী হামলা হয় পাকিস্তানে, সেগুলির উল্লেখ করেছেন আতাউল্লা। তাঁর বক্তব্য, ‘গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে সীমান্ত অঞ্চলে সাতটি জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয়, যেখানে পাকিস্তানি তালিবান ও তাদের সহযোগীরা ঘাঁটি গেড়েছিল’।
তরার জানিয়েছেন, জঙ্গি সংগঠন ISIS-এর সঙ্গে সংযুক্ত গোষ্ঠীকেও নিশানা করা হয়, যারা ইসলামাবাদ মসজিদ বিস্ফোরণের দায় স্বীকার করে। ওই হামলায় ৩১ জন প্রাণ হারান। আহত হন ১৬০-এর বেশি মানুষ। ২০০৮ সালে ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে হামলার পর এত বড় হামলা চালানো হয়নি।
#BREAKING: 17 Afghan civilians killed as Pakistan Air Force (PAF) conducts airstrikes targets civilian residential areas in Afghanistan’s Ghani Khelo and Garda Samia (Behsud) districts.pic.twitter.com/bDHbOQnVzs
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 21, 2026
২০২১ সালে আফগানিস্তানে নতুন করে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কে লাগাতার অবনতি ঘটেছে। গত কয়েক মাসে সীমান্তে বার বার সংঘর্ষ বেঁধেছে দুই দেশের সেনার মধ্যে। পাকিস্তানের অভিযোগ, পাক বিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। ভারতও কাবুলকে মদত জোগাচ্ছে বলে দাবি তাদের। যদি আফগানিস্তান এবং ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।



Post Comment