গণেশ পুজোয় মনোমালিন্য ভুলে চারুর বিকানেরের বাড়িতে মা-কে নিয়ে হাজির রাজীব, রইল জিয়ানাও
তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এই খবর সবারই জানা। তবে গণেশ পুজোর দিন উলট পুরাণ। ফের এক ফ্রেমে ধরা দিলেন অসোপা চারু (Ashopa Charu) আর রাজীব সেন (Rajeev Sen)। বিকানেরে একসঙ্গে বাড়ির গণেশ পুজোয় ধরা দিলেন তাঁরা।

বছর ঘুরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অসোপা চারু আর রাজীব সেন জানিয়ে দিয়েছেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, অসোপা চারুর হাতে কাজ না থাকার কারণে তিনি একমাত্র কন্যা জিয়ানাকে নিয়ে চলে গিয়েছেন তাঁর বাপের বাড়ি, বিকানেরে।

এই ঘটনায়, ক্ষোভে ফেটে পড়েছিলেন জিয়ানার বাবা ও চারুর প্রাক্তন স্বামী রাজীব। রাজীব সেন সুস্মিতা সেনের ভাই ও বটে। রাজীব অভিযোগ করেছিলেন, চারু তাঁকে না জানিয়েই বিকানেরে চলে গিয়েছে। তিনি কন্যা জিয়ানার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না

তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে চারু জানিয়েছিলেন, তিনি রাজীবকে যাবতীয় তথ্য দিয়েই কন্যাকে নিয়ে বিকানেরে এসেছেন। কাজ না থাকার কারণে মুম্বইতে থাকার খরচ আর বহন করতে পারছেন না চারু। সেই কারণেই তিনি খানিকটা বাধ্য হয়েই জিয়ানাকে নিয়ে বিকানেরে চলে এসেছেন। তবে রাজীব ইচ্ছে করলেই দেখা করতে আসতে পারেন তাঁর সঙ্গে।

তবে গণেশ পুজোর দিন একেবারে অন্য ছবি দেখা গেল। বিকানেরে, চারুর বাড়ির গণেশ পুজোয় হাজির হয়েছেন রাজীব আর তাঁর মা। চারুর প্রাক্তন শাশুড়ি। সেখানে গিয়ে সপরিবারে সবাই আনন্দ করছেন পুজোয়।

এখানেই শেষ নয়, কন্যা জিয়ানার সঙ্গেও একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রাজীব। জিয়ানা একটু বড় হয়েছে। আর বাবাকে কাছে পেয়ে সে দিব্য় খুশি। বাবার সঙ্গে খুনসুটিতে মেতেছে সে। সেই ছবিই শেয়ার করে নিয়েছেন রাজীব সোশ্যাল মিডিয়ায়।

একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন, রাজীব, চারু আর রাজীবের মা। তাঁদের ছবি দেখা মনেই হয় না যে তাঁদের মধ্যে কখনও কোনও সমস্যা ছিল। এ যেন এক সুখী পরিবারের ছবি। তবে মাত্র কয়েক মাস আগেই চারু আর রাজীব একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

চারু অভিযোগ করেছিলেন, রাজীব তাঁর জন্য কোনও বাড়ির ব্যবস্থা করে দেননি। সেই কারণেই তাঁকে মুম্বইতে ভাড়া বাড়িতে থাকতে হয়। তার ওপর তাঁর হাতে টানা কাজ থাকে না। সেই সময়ে তাঁর পক্ষে বাড়ি ভাড়া দেওয়া ও অন্যান্য খরচ খরচা চালানো ভীষণ কঠিন হয়ে পড়ে। সেই কারণেই বিকানেরে চলে এসেছেন তিনি।

এর মধ্যেই ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, অনলাইনো পোশাক বিক্রি করছেন চারু। এই ভিডিও ভাইরাল হতেই চারু জানান, তিনি অনেকদিন ধরেই এই কাজ করেন। বিকানেরে চলে আসার পরে তিনি বিকল্প পেশার সন্তান করছেন। তবে আবার ভাল কাজ পেলেই তিনি ফিরবেন মুম্বইতে।

তবে রাজীব আর চারুকে এক ফ্রেমে দেখে ভীষণ খুশি অনুরাগীরা। তাঁরাও চান দুই তারকা আবার একসঙ্গে থাকুন, তাঁদের মধ্যে সব মনোমালিন্য দূর হয়ে যাক
Published at : 27 Aug 2025 04:36 PM (IST)
আরও জানুন বিনোদনের
আরও দেখুন



Post Comment