‘গোবিন্দা শুধু আমার, অন্য কারোর নয় …’, বিচ্ছেদের গুঞ্জনের নিয়ে মুখ খুললেন সুনীতা

‘গোবিন্দা শুধু আমার, অন্য কারোর নয় …’, বিচ্ছেদের গুঞ্জনের নিয়ে মুখ খুললেন সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। তবে তাঁর মাঝেই বুধবার দু’জনেই খুব জাঁকজমকের সঙ্গে তাঁদের বাড়িতে গণেশ পুজো করেছেন। তবে এর মধ্যেো সব থেকে বেশি যা নজর কেড়েছে তা হল, তাঁরা পাপারাৎজিদের সামনে একসঙ্গে হেসে পোজও দিয়েছেন। সেখানে সুনীতা দাবি করেন যে ঈশ্বর আসলেও তিনি এবং গোবিন্দা আলাদা হতে পারবেন না। তবে কিছুক্ষণ আগে, গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ‘রক্তবীজ ২’ নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতারা! কী সেই চমক? দেখে নিন

সুনীতা আহুজা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এত কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দা শুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মন খারাপ শিল্পার! ‘বাড়ি অসম্পূর্ণ…’, কার কথা মনে পড়ায় এমন লিখলেন নায়িকা?

অন্যদিকে, ২০২৫ সালের অগস্টে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দার কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।’

আরও পড়ুন: দেব-শুভশ্রী এক হতেই কটাক্ষ রুক্মিণীকে, ‘ওঁ যদি দেবের হাতটা শক্ত করে না ধরতেন…’, ট্রোলারদের কড়া জবাব রানার

সুনীতা-গোবিন্দার মেয়ের প্রতিক্রিয়া

বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন। তিনি বলেছিলেন যে, তিনি এই ধরণের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেন না কারণ এটা তাঁর কাছে গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। টিনা আরও বলেছিলেন যে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে তিনি এত ভালোবাসায় ভরা একটি পরিবার পেয়েছেন।

আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা

Post Comment

You May Have Missed