নিরামিষ আহার, ১ ঘণ্টা জিম আর… কীভাবে ৩৫ কেজি ওজন ঝরিয়েছেন ভূমি পেডনেকর ? জানালেন আসল রহস্য

নিরামিষ আহার, ১ ঘণ্টা জিম আর… কীভাবে ৩৫ কেজি ওজন ঝরিয়েছেন ভূমি পেডনেকর ? জানালেন আসল রহস্য

Entertainment News: ৩৫ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। কিন্তু কোনও ডায়েটের কড়াকড়ি ছাড়াই এই সাফল্য এসেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। স্বাস্থ্যকর অভ্যাস, ধৈর্যের গুরুত্বই তাঁকে এই ওজন ঝরাতে (Weight Loss) সাহায্য করেছে। আজ থেকে ৫ বছর আগে ২০২১ সালে প্রথম ‘দম লাগাকে হাইসা’ ছবিতে অভিনয় দিয়েই তাঁর প্রথম অভিনয়জীবন শুরু হয়। সেই সময় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওজন কমানোর (Bhumi Pednekar) জার্নির কথা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি সেই সময় জানিয়েছিলেন যে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাসের সংমিশ্রণের মাধ্যমে তিনি ৩৫ কেজি ওজন কমাতে সফল হয়েছেন।

কীভাবে এত ওজন কমালেন ভূমি ?

তিনি তাঁর ওয়ার্ক আউট রুটিনের মধ্যে পিলেটস, দৌড়, স্ট্রেন্থ ট্রেনিং আর ভারোত্তলনের সমন্বয়ের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। ভূমি বলেন যে তিনি তাঁর দিনটি শুরু করতেন দৌড় দিয়ে, তারপরে বাদাম ও ফল দিয়ে পুষ্টিকর ব্রেকফাস্ট করেন আর দৈনিক এক ঘণ্টা করে ব্যায়াম করতেন। নিজেকে সক্রিয় ও শক্তিতে ভরপুর রাখার জন্য ভূমি প্রতিদিন ৭ হাজার থেকে ৮ হাজার পা হাঁটতেন। এই হাঁটাই অগ্রাধিকার ছিল তাঁর কাছে।

ভূমি জানিয়েছেন, ‘একটি ছবির জন্য ৩০ কেজি ওজন বাড়ানোর পরে আমি ৩৫ কেজিরও বেশি ওজন কমিয়েছি। তারপর থেকেই ধীরে ধীরে উন্নতি হয়েছে নির্দিষ্ট নিয়মে। কিন্তু এমন নয় যে এর জন্য আমি নিজেকে অনাহারে রেখেছি। আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। এটি আমার রুটিনের একটি সক্রিয় অংশ হয়ে উঠেছে। আমি এটি পাইলেটস, দৌড়, স্ট্রেন্থ ট্রেনিং, ওয়েট ট্রেনিং, নিয়মিত দৌড়ানো এবং হালকা ব্যায়ামের সঙ্গে সুষম খাদ্যকেই বেশি পছন্দ করি যা আমাকে সক্রিয় রাখতে সাহায্য করে’।

তিনি আরও বলেন যে তিনি দিন শুরু করেন দৌড় দিয়ে, তারপর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করেন এবং বাদাম বা ফল খান যা তাঁকে শক্তি জোগায়। দিন কাটানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি জোগায়। আর বিকেলে তিনি ব্যায়াম করার জন্য জিমে যান। এছাড়াও ভূমি শরীরে শক্তির মাত্রা এবং সামগ্রিক সুস্থতার উপর জোর দিতে নিরামিষ আহার গ্রহণ এবং সচেতনভাবে খাবার খাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি এখন নিরামিষভোজী আর এই কারণে আমার জীবনে আমূল বদল এসেছে। সচেতনভাবে খাবার বেছে নেওয়া আমার জীবনকে বদলে দিয়েছে। আমি দিনে ৭ হাজার থেকে ৮ হাজার পা হেঁটেছি। এটা মনে হতে পারে খুব কঠিন, কিন্তু ঘরের ভিতরে বসে থাকা থেকে নিজেকে বের করে আনতে হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Post Comment

You May Have Missed