ফলো করেই একসঙ্গে তোলা ‘এমনি’ ছবি পোস্ট শুভশ্রীর, শেয়ার করলেন দেবও

ফলো করেই একসঙ্গে তোলা ‘এমনি’ ছবি পোস্ট শুভশ্রীর, শেয়ার করলেন দেবও

গত ৪ আগস্ট যেন হয়ে উঠেছিল ‘ধুমকেতু দিবস’। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এক সঙ্গে একমঞ্চে উপস্থিত হন দেব এবং শুভশ্রী। তবে এখানেই শেষ নয়, নাচে গানে আড্ডায় সকলকে মাতিয়ে তোলেন এই তারকা জুটি।

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সমস্ত মান-অভিমান ভুলে একসঙ্গে উপস্থিত হন দেব- শুভশ্রী। প্রাথমিক কিছু প্রশ্নের পরেই যখন রোহন দেব এবং শুভশ্রীকে বলেন, কবে তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন? প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে ব্লক করেছিল?

আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান

আরও পড়ুন: ‘তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..’, শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?

শুভশ্রীর কথায় হাত দিয়ে মুখ ঢাকেন দেব। তারপরেই শুভশ্রী ফোন নিয়ে দেবকে ফলো করেন, দেবও করেন শুভশ্রীকে ফলো। এরপরই সকলের আবদার মেনে একটি সেলফিও তোলেন তাঁরা। কিন্তু এখানেই চমকের শেষ নয়। দেবের সঙ্গে সেই তোলা সেলফি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন শুভশ্রী।

ফলো করেই একসঙ্গে তোলা ‘এমনি’ ছবি পোস্ট শুভশ্রীর

৪ আগস্ট রাতে মঞ্চে তোলা সেই সেলফি পোস্ট করে শুভশ্রী লেখেন, এমনি! যে এমনি শব্দটি নিয়ে এতদিন সোশ্যাল মিডিয়ায় হয়েছিল তোলপাড়। সেই ‘এমনি’ পোস্ট এবার করলেন স্বয়ং শুভশ্রী। শুভশ্রীর ছবি শেয়ার করে দেব লেখেন, ‘হুমম’।

ফলো করেই একসঙ্গে তোলা ‘এমনি’ ছবি পোস্ট শুভশ্রীর
ফলো করেই একসঙ্গে তোলা ‘এমনি’ ছবি পোস্ট শুভশ্রীর

বিগত কয়েক মাসে দেবের প্রত্যেক ছবির ক্যাপশনে লেখা থাকত, ‘এমনি’। যেহেতু এই এমনি শব্দটি ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ডায়লগের অংশ তাই খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেছিলেন এই এমনি ক্যাপশন দেব এমনি এমনি দেন না, শুভশ্রীকে মনে করেই দেন।

আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস

কিন্তু এবার সেই ‘এমনি’ ক্যাপশন দিতে দেখা গেল শুভশ্রীকেই। হল সমস্ত জল্পনা কল্পনার অবসান। ১০ বছর পর আবার রিইউনিয়ন হল দুই বন্ধুর। এবার থেকে দেব শুভশ্রী শুধু প্রাক্তন নন, তাঁদের পরিচয় তাঁরা খুব ভালো বন্ধু এবং খুব ভালো সহকর্মী।

Post Comment

You May Have Missed