Salman Khan first girlfriend: সঙ্গীতা বিজলানি নন, সলমানের প্রথম প্রেমিকা বিখ্যাত অভিনেতার নাতনি! তাদের ব্রেকআপের কারণ জানলে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলেজে পড়াকালীন তাঁর সঙ্গে দেখা হয়েছিল সলমানের (Salman Khan)। সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani) অনেক পরে ভাইজানের জীবনে এসেছেন, তার আগেই প্রথম প্রেমের অভিজ্ঞতা হয়েছে তাঁর। ৫৯ বছর বয়সি অভিনেতার ভক্তরা বহু বছর ধরে অপেক্ষা করে আছেন কখন সলমান বিয়ে করবেন। তবে এখন সলমান নিজেই বিয়ের ভাবনা থেকে সরে এসেছেন। তবুও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। সলমানের প্রথম প্রেমিকা কে ছিলেন? এখন তিনি কোথায় আছেন এবং কী করছেন? তা নিয়ে বিতর্কের শেষ নেই…
আরও পড়ুন, Ahona Dutta Baby: ২১ বছরেই মা হলেন ছোটপর্দার ‘মিশকা’ অহনা, ঘর আলো করে এল ছেলে না মেয়ে?
ব্যক্তিগত জীবনে তিনি আজও একা। সলমান একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। আজ সলমানের প্রায় সব প্রাক্তন প্রেমিকাই বিবাহিত, আর ‘ভাইজান’ এখনও সিঙ্গল। সলমান খানের প্রথম প্রেমিকা ছিলেন অশোক কুমারের নাতনি এবং কিয়ারা আদভানির কাকিমা। তিনি আর কেউ নন, শাহিন জাফরি, যিনি এখন পরিচিত শাহিন আগরওয়াল নামে। শাহিনের মা, ভারতী জাফরি, এক সাক্ষাৎকারে সলমান এবং শাহিনের প্রেমকাহিনি সম্পর্কে জানিয়েছিলেন।
শাহিন জাফরি হলেন অশোক কুমারের নাতনি। ভারতী জাফরি হলেন অশোক কুমারের মেয়ে এবং তিনি বিয়ে করেছিলেন হামিদকে, যিনি ছিলেন প্রখ্যাত অভিনেতা সাঈদ জাফরির ভাই। হামিদের প্রথম বিয়ে ভেঙে যায়, শাহিন ছিলেন তাঁর প্রথম স্ত্রীর মেয়ে, যাঁকে ভারতী নিজের কন্যার মতো করে বড় করে। পরে ভারতী ও হামিদের জীবনে আসে মেয়ে অনুরাধা।

ভারতী জাফরি এখন আর এই পৃথিবীতে নেই। তিনি ২০২২ সালে মারা যান। তবে ২০১৮ সালে, ‘স্পটবয়’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সলমান খান যখনও বলিউডে বড় নাম হয়ে ওঠেননি, তখন শাহিন ও সালমান একে অপরকে ডেট করতেন।
কিন্তু শাহিনকে কেন বিয়ে করলেন না সলমান?
ভারতী জাফরি আরও জানান, “শাহিন ও সলমান একে অপরকে টিনএজ থেকেই চিনত। আমরা সলমান খানকে আমাদের পরিবারের একজনই মনে করতাম। প্রায়ই বেকারি থেকে পাউরুটি আনতে ওকে পাঠানো হত। সলমানের পরিবারও শাহিনকে তাদের পরিবারের একজন ভাবত। সবাই ভাবতে শুরু করেছিল, একদিন সলমান আর শাহিনের বিয়ে হবেই। কিন্তু এরপর সালমান মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়ে। সেটা ছিল ১৯৮৫ সাল। শাহিন ও সলমানের সম্পর্ক ভেঙে যায়।”

এরপর শাহিন জাফরি একটি এয়ারলাইনে কাজ করতে শুরু করেন। সেখানেই তাঁর পরিচয় হয় ব্যবসায়ী বিক্রম আগরওয়ালের সঙ্গে। ধীরে ধীরে দু’জনের মধ্যে প্রেম হয় এবং ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর শাহিন এক পুত্র নিভর্ণ ও এক কন্যা নাদিয়ার জন্ম দেন। বর্তমানে শাহিন আগরওয়াল মুম্বইয়ের ওরলিতে থাকেন। তিনি দক্ষিণ মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন হাই স্কুলে নাটক ও উচ্চারণ (ডিকশন) শেখান। পাশাপাশি ছোটগল্পও লেখেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment