সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
মুম্বই: নয় নয় করে চার দশকের কেরিয়ার। ছবি হিট হোক বা ফ্লপ, তিনি তারকাই। এত চড়াই উতরাই এসেছে জীবনে, যা ছবির চিত্রনাট্যকেও হার মানায়। কিন্তু তাঁর জীবন নিয়ে ছবি হোক, তা চান না বলিউডের ‘ভাইজান’। বরং পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে, তাঁর বায়োপিক তৈরি হলে সমস্যায় পড়বেন অনেকেই। (Salman Khan)
দীর্ঘ টালবাহানার পর মুক্তি পাচ্ছে সলমন অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। দীর্ঘ চারদশকের কেরিয়ার, জীবনের ওঠাপড়া কম দেখেননি সলমন। এই ছবি নিয়ে যে টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে, তাও আগে কখনও হয়নি। সেই আবহেই জানতে চাওয়া হয়, নিজের বায়োপিকের কথা ভেবেছেন কি না কখনও। (Bollywood News)
আরও পড়ুন: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ কোটি টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
সহজ ভাবেই এই প্রশ্নের উত্তর দিতে পারতেন সলমন। কিন্তু সেই রাস্তায় হাঁটেননি তিনি। বরং এমন উত্তর দিয়েছেন, যাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সলমনের বক্তব্য, “আমার জীবনে এমন কিছু নেই, যার দরুণ ছবি সুপারহিট হয়ে যাবে। তবে আমার জীবনে এমন অনেক কিছু রয়েছে, যাতে অনেকে ডুবে যেতে পারেন।”
সলমনের এই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হতে সময় লাগেনি। ব্য়ক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে টানাপোড়েন হোক বা আইনি ঝামেলা, বার বার ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা। প্রত্যেক বারই কোনও না কোনও ভাহে আঙুল উঠেছে তাঁর দিকেই। সলমন বরাবর অভিযোগ অস্বীকার করলেও, কাউকে পাল্টা দোষারোপ করেননি। জীবনের সেই পর্বের দিকেই তিনি ইঙ্গিত করলেন কি না, উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: ২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রস্তুত থাকুন’, এবার কী ভাবছে ককরোচ জনতা পার্টি?
‘মাতৃভূমি’ কোনও ভাবে তাঁর জীবনের গল্প অনুযায়ী তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন করলে সলমন বলেন, “এটা একেবারেই আমার বায়োপিক নয়। বরং ছবির অনুপ্রেরণা আমার বাবার একটি উক্তি, যেখানে বাবা আমাকে বলেছিলেন, ‘যুদ্ধের সময় যখন গুলি লক্ষ্যে আঘাত হানে, তা আসলে মায়ের বুকে বেঁধে’। আমি সেসব করতে চাইনি। আমি শুধু হাতাহাতি রাখতে চেয়েছিলাম।”
এর আগে ‘কফি উইথ করণে’ও বায়োপিকের সম্ভাবনা উড়িয়ে দেন সলমন। মাঝে শোনা গিয়েছিল, সলমনের জীবনের বিশেষ মুহূর্তগুলি নিয়ে তথ্যচিত্র তৈরি কাজ চলছে। বান্ধবী ইউলিয়া ভান্তুর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বলেও জানা যায়। তবে গুঞ্জনই হয় শুধু। এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও ঘোষণা হয়নি।
Post Comment