সারেনি চোট, এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?

নয়াদিল্লি: ভারতীয় তারকাদের একেবারে ঠাসা সূচি চলছে। একদিকে নিউজ়িল্যান্ডে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ় খেলছে, সেখানেই আবার তিলক বর্মারা ‘এ’ দলের হয়ে লাল বলের সিরিজ়ে খেলছেন। সেই সিরিজ় শেষ হতে না হতেই তিলক সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশ এবং দেশে মাঠে নেমে পড়বেন। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা রাইজ়িং স্টার্স এশিয়া কাপে (ACC Rising Stars Asia Cup) ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন তিলক। সেই দলে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হতেন রজত পাতিদার (Rajat Patidar)। তবে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ালেন তিনি।

রজত পাতিজার বর্তমানে চোটের কবলে রয়েছেন। তিনি নিজের একাধিক চোট সারাতে ব্যস্ত। এই কারণেই ৫০ ওভারের ফর্ম্যাটের কোনওরকম ম্যাচের জন্য পাতিদার তাঁকে যেন বিবেচনা না করা হয় বলে বোর্ডকে জানিয়েছেন। বোর্ডের তরফে প্রকাশিত এক বিবৃতিতে আজ জানানো হয় পাতিদার নিজের চোট সারানোর প্রক্রিয়ায় রয়েছেন এবং সেই কারণেই তিনি ৫০ ওভারের ম্যাচ খেলতে পারবেন না। তাই রাইজ়িং স্টার্স এশিয়ান কাপ থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:- জুরেল, তিলক, সুন্দর ত্রয়ীর অর্ধশতরান, প্রসিদ্ধের জোড়া উইকেটে দ্বিতীয় দিনেও ভারত ‘এ’-র দাপট অব্যাহত 

পাতিদারের বদলি ক্রিকেটারের নাম ঘোষণাও করে দিয়েছেন ভারতীয় বোর্ডের নির্বাচকরা। ইনফর্ম দিল্লি ক্রিকেটার আয়ুষ বাদোনিকে পাতিদারের পরিবর্তে এই মহাদেশীয় টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছে। সেই টুর্নামেন্ট থেকে রজত পাতিদারের সরে যাওয়ার অর্থ হল ভারতীয় ‘এ’ দলকে নতুন সহ-অধিনায়কও ঘোষণা করতে হত। পাতিদারকেই প্রাথমিকভাবে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তবে তিনি না থাকায় দলের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছেন রিঙ্কু সিংহকে। 

 

এই দলে কিন্তু অভিষেক শর্মা, হর্ষিত রানার মতো তারকা ক্রিকেটাররাও রয়েছেন। বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ। ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় আয়োজিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত রাইজ়িং স্টার্স এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে ভারত এ রয়েছে বি গ্রুপে। সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল ও পাকিস্তান এ দলের সঙ্গে। গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, হং কং ও চীন। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল। ২৯ নভেম্বর, রবিবার ফাইনাল।

Post Comment

You May Have Missed