শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?

নয়াদিল্লি: আর ঠিক দিন দশেক পরেই শুরু হবে ভারত বনাম নিউজ়িল্য়ান্ডের (IND vs NZ) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। তবে সেই সিরিজ় শুরুর আগে এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত। তবে শোনা যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে পন্থ ফিট হয়ে যাবেন।

ভারতের তারকা ক্রিকেটার অক্টোবরে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে খেলার সময় চোট পান। সেই চোটের জেরেই পন্থ দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তো খেলতে পারেনইনি, তার পাশাপাশি প্রাথমিকভাবে দলে থাকলেও, ‘এ’ দলের হয়ে তিনটি বেসরকারি টেস্টের একটিতেও খেলতে পারেননি তিনি। তারপরেই প্রশ্ন উঠছিল তিনি কি আদৌ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ফিট হতে পারবেন? TOI-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব সারা পন্থ পেশির চোট সারিয়ে উঠেছেন। তিনি পরের সপ্তাহেই নিউজ়িল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারেন।  

এদিকে পন্থ খেলতে না পারলেও, নিউজ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে কিন্তু তৃতীয় বেসরকারি টেস্টে মাঠের বাইরে থাকা দুই তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ মাঠে নেমেছেন। এই ম্যাচে খেলছেন রবীন্দ্র জাডেজাও। তবে নীতীশ কুমার রেড্ডি এই ম্যাচে খেলবেন বলে প্রাথমিকভাবে আশা করা হলেও তিনি কিন্তু একাদশে নেই। 

 

Previous post

ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

Next post

Post Office FD: পোস্ট অফিসের ধামাকা প্রকল্প! ১ লক্ষ টাকা বিনিয়োগে ১, ২, ৩, ৪, ৫ বছর পরে ঠিক কত টাকা পাবেন? পাটিগণিত দেখে নিন

Post Comment

You May Have Missed