সলিল আরোরা থেকে মুশির খান, চলতি মরশুমে রঞ্জির প্রথমভাগে এই তরুণরা নজর কেড়েছেন সবার

কানপুরের ইয়ুথ হোস্টেল থেকে উঠে আসা কার্তিক যাদব প্রথাগত বাঁ-হাতি স্পিনার। মাত্র ২০ বছর বয়সেই সে সাত ম্যাচে চারবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। এর মধ্যে তিনটি এই মরশুমেই এসেছে।

চলতি মরশুমে ২৭ উইকেট নেওয়া উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার রঞ্জির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।

২০২২-২৩ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেক ঘটিয়েছিলেন চিন্ময় সুতার। নিজের রঞ্জি অভিষেকে ৯৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে তারপরে সুযোগের অভাবে মিজ়োরামে হয়ে খেলছেন তিনি আর নিজের নতুন দলের হয়ে ইতিহাসও গড়ছেন ২৯ বছর বয়সি চিন্ময়।

সেই অভিষেক ইনিংসে ৯৯ রানে আউট হওয়ার পর তিনি ৪০০ নট আউট, ১২৫ এবং ১৭৫ রানের ইনিংস খেলেছেন। পাঁচ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ৮৩৪ রান। ৮০ বছর পর রঞ্জির ইতিহাসে তিনি প্রথম ব্যাটার হিসাবে ৪০০ রান করেছেন।

এ বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪টি আইপিএল ম্যাচ খেলা সলিল আরোরা ইতিমধ্যেই নিজের পরিচিতি অর্জন করেছেন। পঞ্জাবের ক্রিকেটার নিজের দ্বিতীয় মরশুমেই ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন।

চলতি রঞ্জিতে চার ম্যাচে ছয় ইনিংসে চারটি শতরান করেছেন পঞ্জাবের এই কিপার-ব্যাটার। তাঁর মোট সংগ্রহ ৫২২ রান, গড় ১০৪.৪০। রানের নিরিখে আয়ুষ বাদোনি বাদে রঞ্জি এলিটে তাঁর থেকে অধিক রান আর কেউ করেননি।

ব্যাটার হিসাবে তাঁর পরিচিতি আগেও ছিল, এ মরশুমে তিন নম্বরে মুম্বইয়ের হয়ে খেলে নিজের খেলাকে আরও এক স্তর উপরে নিয়ে গিয়েছেন মুশির খান।

মুশির ব্যাট হাতে তো মুম্বইয়ের দুই জয়ে অর্ধশতরান হাঁকিয়ে অবদান রেখেইছেন, পাশাপাশি এ মরশুমে তিনি প্রচুর উইকেট ও নিচ্ছেন। রেলওয়েজ়ের বিরুদ্ধে তিনিই তো শেষ সেশনে তিন উইকেট নিয়ে মুম্বইকে রুদ্ধশ্বাস ম্যাচে জিততে সাহায্য করেন।

Published at : 07 Nov 2026 04:09 PM (IST)

আরও জানুন ক্রিকেট

Post Comment

You May Have Missed