Kolkata Municipal Election Final Voter List: ভোটার তালিকাই প্রকাশ হল না, কলকাতার পুরভোট কবে? বাড়ছে অনিশ্চয়তা
Last Updated:
Kolkata Municipal Election Final Voter List: কলকাতা পুরভোট নিয়ে অনিশ্চয়তা, ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়াল রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা: কলকাতা পুরসভা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল। আগামী ১২ নভেম্বর এই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের জানানো হয়েছে।
উল্লেখ্য, কলকাতা পুরভোট ঘোষণা করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। আগামী শুক্রবার, ৬ নভেম্বর এই বিষয়ে নির্দেশ দিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

.
কিন্তু নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন প্রক্রিয়া আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে শুধু কলকাতা নয়, বাকি ছ’টি পুরসভার ভোটও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন হাইকোর্টের নির্দেশ এবং রাজ্য নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে।
অর্ণব হাজরা

Post Comment