Swasthya Sathi Scam: স্বাস্থ্যভবনে বসেই ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে দুর্নীতি! নার্সিংহোমে আসা রোগীদের কাছ থেকে…কী কাণ্ড করতেন খোদ চিকিৎসক? স্বাস্থ্যমন্ত্রীর কাছে গোপন চিঠিতে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Swasthya Sathi Scam: স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার কি সর্ষের মধ্যেই ভূত? স্বাস্থ্য ভবনে কর্মরত চিকিৎসক অভীক মাইতির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

স্বাস্থ্যসাথীতেও দুর্নীতির অভিযোগ
স্বাস্থ্যসাথীতেও দুর্নীতির অভিযোগ

পূর্ব মেদিনীপুর: স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার কি সর্ষের মধ্যেই ভূত? স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথী প্রকল্পে একাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কোনও দুর্নীতির প্রতিবাদ করলে ক্ষমতার অপব্যবহার করে সেই হাসপাতালকেই স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্লক করে দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ঘটনাকে কেন্দ্র করে এবার স্বাস্থ্যমন্ত্রীর দফতরে জমা পড়ল একটি গোপন চিঠি।

একটি নার্সিংহোমের কর্তার তরফে এই অভিযোগ করা হয়েছে। অভিযোগের তির স্বাস্থ্যসাথী ভবনে কর্মরত চিকিৎসক অভীক মাইতির দিকে।

স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়েছে, স্বাস্থ্যসাথী বিভাগে কর্মরত চিকিৎসক অভীক মাইতি নিজের পরিবারের সদস্যদের সামনে রেখে বেনামে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি নার্সিংহোম লিজ নিয়েছিলেন। আর সেই নার্সিংহোমে আসা রোগীদের কাছ থেকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।

নার্সিংহোমের অন্য মালিকপক্ষ এই দুর্নীতির বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে। অভিযোগ, এরপরই নিজের ক্ষমতার অপব্যবহার করে ওই বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্লক করে দেন সংশ্লিষ্ট চিকিৎসক।

এই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের ভিজিল্যান্স বিভাগের চেয়ারম্যানকে আইনি চিঠি পাঠিয়েছিলেন নার্সিংহোমের কর্তা। কিন্তু অভিযোগ, তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত এবার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর দফতরে গোপন চিঠি পাঠিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্যসাথীর মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে স্বাস্থ্য ভবনের এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

Post Comment

You May Have Missed