কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী

কলকাতা: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এক আবেদনকারী। অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই আবেদনের কোনও গুরুত্ব থাকবে না বলে আশঙ্কা করেছেন ওই আবেদনকারী।

আরও পড়ুন, প্রকাশ্যে স্টেশন মাস্টারকে ‘ধমক’ মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও

কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মন্তব্য, যেহেতু একক বেঞ্চে মামলাটি গৃহীত হয়ে রয়েছে, তাই নির্বাচন ঘোষণা হলে প্রতি মুহূর্তে আদালতের কাছে আসার সুযোগ রয়েছে। তাই এই মুহূর্তে আদালত মনে করছে না, যে এই মামলার পুজো অবকাশকালীন বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়েরের প্রয়োজন রয়েছে।

সূত্রের খবর, নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুর মধ্যেই, কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হতে পারে।তার আগে, মঙ্গলবার, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, ওয়ার্ডের পুনর্বিন্য়াস, বুথের নতুন বিন্য়াস, এই বিষয়গুলি উঠে আসে বৈঠকে। পাশাপাশি, দেওয়া হয়, খসড়া ভোটার তালিকা। বৈঠকে দেখা যায়, কংগ্রেস,সিপিএম। মমতা তৃণমূল কংগ্রেসে প্রতিনিধিদের। ছিলেন বিজেপির প্রতিনিধিও। 
 
মমতা তৃণমূল কংগ্রেস দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন , অর্ধেকের মানুষর নাম বাদ দিয়েছে… এইভাবে ভোট করাচ্ছে। পুরনো ১৪৪ টা ওয়ার্ড রেখে করলে ফল ভাল হত। ‘SIR-এ নাম বাদ থেকে ওয়ার্ডের পুনর্বিন্য়াস, একাধিক ইস্য়ুতে সরব হয়েছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস নেতা  আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, এই সর্বদল বৈঠকটা পুরোটা একটা লোক দেখানো মিটিং। এই বুথ লিস্ট যে প্রকাশিত হবে, কোন কোন ওয়ার্ড, কীভাবে যুক্ত হয়েছে, কী প্রশ্নে যুক্ত হয়েছে, কেউ জানত না। হঠাৎ করে সব বলে দেওয়া হচ্ছে। মানে সমস্ত তৈরি করে রাখা হয়েছে নির্বাচন করানোর জন্য়। কোনও মেল আইডি নেই। যেখানে যোগাযোগ করব।

সিপিএম নেতা সুব্রত দত্ত বলেছিলেন, এতজন ভোট দিতে পারছে না। আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করুক। তারপর ভোট হবে। বৈঠকে হাজির ছিলেন বিজেপির প্রতিনিধিও। বিজেপি নেতা চিত্তরঞ্জন দে বলেন, যা করার প্রশাসন ঠিক করছে। এটা প্রশাসনিক ব্য়াপার। প্রশাসন যা বলবে তার সঙ্গে আছি। নতুন প্রশাসনিক ভবনে, এদিনের বৈঠকে, প্রথম দফায়, কলকাতা পুরসভার ১ থেকে ৮টি বরো ও দ্বিতীয় দফায়, ৯ থেকে ১৬টি বরোকে নিয়ে আলোচনা করা হয়।  
 

 

Post Comment

You May Have Missed