মাত্র ৩৩- এ মৃত্যু এই টেলি অভিনেতার, ঘুমের মধ্যেই চলে গেলেন অনুজ ঠাকুর, কী হয়েছিল তাঁর ?
TV Actor Sudden Death: ঘুমের মধ্যে খিঁচুনি (seizure), আর তার জেরেই মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হয়েছে এই টেলিভিশন অভিনেতার। গত ২৭ অক্টোবর মৃত্যু হয়েছে অনুজ ঠাকুর নামে এই টেলিভিশন অভিনেতার। অনুজের পরিবারের থেকে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন টেলি অভিনেতার বন্ধু এবং কোলাবরেটর রূপেশ সোনার। তিনিই নিজের ইনস্টাগ্রামে গত ৩০ অক্টোবর শ্রদ্ধাজ্ঞাপন করে একটি পোস্ট করেছিলেন। সেখানেই থেকেই অনুজের খবরের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। অনুজের পরিবারের তরফেই রূপেশ জানতে পেরেছেন যে তাঁর প্রিয় বন্ধুর ঘুমের মধ্যে খিঁচুনির সমস্যা দেখা দিয়েছিল। আর সেই কারণেই মৃত্যু হয়েছে অনুজের।
ইনস্টাগ্রাম পোস্টে রূপেশ সোনার লিখেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আর আমাদের মাঝে নেই। তুমি শুধু একজন বন্ধুই ছিলে না, আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিলে। আমরা একসঙ্গে কত কী করার পরিকল্পনা করেছিলাম। আমার এখনও মনে আছে তোমার কেরিয়ারের শুরুর দিনগুলোর সংগ্রাম এবং তোমার পথচলা প্রত্যক্ষ করার কথা। জীবন সত্যিই অনিশ্চিত। এটা মেনে নেওয়া হৃদয়বিদারক যে তুমি এত তাড়াতাড়ি চলে গেলে। এই খবরটা অবাস্তব লাগছে। তোমাকে সব সময় মনে রাখব ভাই। শান্তিতে ঘুমাও।’
জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
ধুম মাচাও ধুম, বন্ধন সাত জন্মো কা, বিন্দ বনুগা ঘোড়ি চড়ুঙ্গা, মাহিসাগর – এইসব সিরিয়ালে অভিনয় করেছেন অনুজ ঠাকুর। জানা গিয়েছে, রূপেশ এবং অনুজ – একে অন্যকে প্রায় ১৭ বছর ধরে চেনেন। ২০০৮ সালে বন্ধন সাত জনো কা সিরিয়াল করার সময় দু’জনের প্রথম আলাপ হয়। এরপর একসঙ্গে অনেক কাজ করেছে অনুজ এবং রূপেশ। বিন্দ বনুগা ঘোড়ি চড়ুঙ্গা সিরিয়ালেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। প্রিয় বন্ধুর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না রূপেশ। তিনি জানিয়েছেন, অনুজ মারা যাওয়ার মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল। কেন ঘুমের মধ্যে অভিনেতার খিঁচুনি ধরল, আগেও এই সমস্যা দেখা দিয়েছিল কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।
Post Comment