Indranil Sen: স্ত্রীয়ের পর এবার মেয়ে! ইন্দ্রনীলের কন্যা আভেরি সেনকে তলব করল লালবাজার
Last Updated:
Indranil Sen Update: স্ত্রী মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের পর এ বার ইন্দ্রনীল সেনের মেয়েকেও তলব করল পুলিশ। কেন ডাকা হল তাঁকে? তদন্তে কোন তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।
কলকাতা: দুর্গাপূজার প্রিভিউ শো এবং পাস বিক্রি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে৷ তাঁর স্ত্রী মধুছন্দা সেনকেও তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য৷ এবার ইন্দ্রনীল সেনের কন্যা আভেরি সেনকে তলব করল পুলিশ৷
সরকারের ট্রেন্ডের টাকা ইন্দ্রনীলের মেয়ের অ্যাকউন্টে ঢুকেছে বলেও অভিযোগ৷ সূত্রের খবর, ইন্দ্রনীল কন্যাকে দুপুর ১২ টায় তলব করেছে লালবাজার৷
[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]

Post Comment