অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL

BSNL Recharge Plan : প্রতিযোগী টেলিকম কোম্পানিগুলির (Telecom Company) সঙ্গে তুলনায় এবার সস্তার প্ল্যান আনল রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL। ৩৬৫ দিনের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। এতে দিনে ৩ জিবি করে ডেটার সুবিধা পাবেন গ্রাহক। সঙ্গে রয়েছে যতখুশি কল ছাড়াও আরও সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছে BSNL ।

৩৬৫ দিনের প্ল্যানে কত টাকা লাগবে
এই প্ল্যানে দিনে ৩ জিবি করে ডেটা পাবেন গ্রাহক। সব মিলিয়ে ৩৬৫ দিনের এই প্ল্যানে আপনার খরচ পড়বে ২৭৯৯ টাকা। এ ছাড়াও আপনি পাবেন সারা ভারতে যতখুশি কলের সুবিধা। থাকছে সারা দেশে ফ্রি রোমিংয়ের বেনিফিট। সঙ্গে থাকছে ১০০টি করে SMS ও হাই স্পিড ডেটা।    

কোথায় আলাদা এই প্ল্যান ?
মনে রাখবেন, অন্য বার্ষিক প্ল্যানের তুলনায় এই অফার ১০০০-১২০০ টাকা সস্তা। ভারত সঞ্চার নিগম লিমিটেডের নেটওয়ার্কের পরিধি বর্তমানে অনেকটাই বেড়েছে। এখন দেশের অনেক জায়গায় নতুন 4G টাওয়ার বসিয়েছে কোম্পানি। এই 4G সব 5G রেডি বলে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। আগামীদিনে এই কোম্পানি 5G প্রযুক্তি নিয়ে আসবে। 

 

কোম্পানি দিচ্ছে দুর্ঘটনাজনিত কভারেজ 
BSNL সম্প্রতি ৩৬৫ দিনের একটি নতুন প্ল্যান চালু করেছে। এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন বিশেষ দুর্ঘটনাজনিত কভারেজ। এর আওতায় ব্যবহারকারীরা ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত কভারেজ ও ১০ হাজার টাকার সাইবার বিমার সুবিধা পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ২,৪৯৯ টাকা মূল্যের এই প্ল্যানটি বাজারে এনেছে।

কী পাবেন এই প্ল্যানে 
এ ছাড়াও এই প্ল্যানে আপনি পাবেন যত খুশি কলিংয়ের সুবিধা। সঙ্গে থাকছে দেশের যেকোনও জায়গায় বিনামূল্যে রোমিংয়ের সুবিধা। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন এই প্ল্যানে। পাশাপাশি থাকছে ১০০টি ফ্রি SMS। এই ক্ষেত্রে আপনি দুর্ঘটনাজনিত কভারেজের আওতায় সড়ক দুর্ঘটনা, পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, বিদ্যুতের শকজনিত ঘটনার কভারেজ পাবেন।

আপনিও যদি কম বাজেটে বেশিদিনের ভ্যালিডিটি সহ একটি রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে BSNL দিচ্ছে দারুণ সুযোগ। এখানে কম খরচে লাভবান হতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে জেনে নিন, ২০২ টাকায় আপনি কী কী সুবিধা পাবেন।

ভারত সঞ্চার নিগম কী কী সুবিধা দিচ্ছে
এখানে ২০২ টাকার মধ্য়ে গ্রাহকরা পাচ্ছেন ৫ জিবি সুপার ফাস্ট ইন্টারেনেটের সুবিধা। সঙ্গে থাকছে ৩০০ মিনিটের ভয়েস কলিং। এই প্ল্য়ানের মেয়াদ রাখা হয়েছে ৩২ দিন। যারা কম খরচে ইন্টারনেট সহ রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে চান, তাদের জন্য মূলত এই ট্যারিফ আনা হয়েছে। টেলিকম টকের খবর বলছে, এতে পাবেন ১০০টি SMS ছাড়াও বিমা ও ভয়েস ভাউচারের সুবিধা। এটি আপনি BSNL সেলফ কেয়ার অ্যাপ ছাড়াও BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। 

 

আরও পড়ুন : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?

 

Post Comment

You May Have Missed