Money Making Tips: ফুল-ফল থেকে মিষ্টি-বিস্কুট! বাজারে ‘হিট’ সুগন্ধি ডিজাইনার ক্যান্ডেল, ঘরে বসে আয়ের নয়া দিশা দেখাচ্ছেন নদিয়ার গৃহবধূ
ফুল, ফল, সবজি থেকে মিষ্টি-বিস্কুট, বৈচিত্র্যময় নকশায় মোমের শিল্পকর্ম, ঘর সাজানোর পাশাপাশি উপহার হিসেবেও বাড়ছে আকর্ষণ। দীপাবলি মানেই আলোর উৎসব। ঘর সাজানো থেকে শুরু করে প্রদীপ ও মোমবাতির আলোয় উৎসবের পরিবেশ তৈরি করা, সবেতেই থাকে বিশেষ প্রস্তুতি। তবে সময়ের সঙ্গে বদলেছে মোমবাতির ধরন ও ব্যবহার। সাধারণ মোমবাতির বদলে এখন নজর কাড়ছে নানা আকৃতির সুগন্ধি মোমবাতি। আর সেই অভিনব শিল্পকর্ম তৈরি করে চমক দিচ্ছেন নদিয়ার মাজদিয়ার গৃহবধূ তথা সমাজকর্মী পাপিয়া কর। ফুল, ফল, সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি, বিস্কুট এমনকি নানা মূর্তির আদলেও তিনি তৈরি করেছেন সুগন্ধি মোমবাতি।
Post Comment