Kolkata News: রাস্তার ফিডার পিলার বক্সই ক্যানভাস! ১০ বছরে ২৫০-র বেশি বক্সে শিল্পের ছোঁয়া রঞ্জিতের

Last Updated:

কলকাতার রাস্তার ধারের ফিডার পিলার বক্সকেই ক্যানভাস করে তুলেছেন শিল্পী রঞ্জিত দাস। গত ১০ বছরে ২৫০-র বেশি ফিডার পিলার বক্সে ছবি এঁকেছেন তিনি। কোথাও ফুটে উঠেছে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের ছবি, কোথাও আবার বিপ্লবী ক্ষুদিরাম বসু।

ফিডার পিলার বক্সেই শিল্পের ছোঁয়া রঞ্জিতের
ফিডার পিলার বক্সেই শিল্পের ছোঁয়া রঞ্জিতের

কলকাতাঃ কলকাতার রাস্তায় আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার ফিডার পিলার বক্স। সাধারণত পথচলতি মানুষের চোখে পড়ে, সেই বক্সগুলিতে বিভিন্ন সংস্থা, চিকিৎসালয় কিংবা জ্যোতিষীদের বিজ্ঞাপন। ‘স্টিক নো বিল’ লেখা উপেক্ষা করেই ফিডার পিলার বক্সের গায়ে পোস্টার লাগানো হয়। তবে সেই চেনা ছবিটাই বদলে দিতে উদ্যোগী হয়েছেন শিল্পী রঞ্জিত দাস। রাস্তার ধারে থাকা ফিডার পিলার বক্সকেই ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন তিনি।

গত ১০ বছর ধরে প্রায় ২৫০-র বেশি ফিডার পিলার বক্সে নিজের আঁকার মাধ্যমে রং ও শিল্পের ছোঁয়া দিয়েছেন রঞ্জিত। কখনও সেই বক্সে ফুটে উঠেছে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের ছবি, কখনও বা জায়গা পেয়েছেন দেশের জন্য প্রাণ দেওয়া বিপ্লবী ক্ষুদিরাম বসু। এ ভাবেই শহরের রাস্তার ধারের সাধারণ ফিডার পিলার বক্সগুলিকে সাজিয়ে তুলছেন তিনি।

রঞ্জিতের লক্ষ্য, ফিডার পিলার বক্সগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তাঁর মতে, এই বক্সগুলিতে পান বা গুটখার পিক ফেলা হয়। সেই প্রবণতা বন্ধ করে বক্সগুলিকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজন রয়েছে। আর সেই লক্ষ্যেই শিল্পকে হাতিয়ার করেছেন তিনি।

শুধু কলকাতাকে সাজিয়ে তোলাই নয়, বাংলার শিল্প-সংস্কৃতি এবং মনীষীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়াও রঞ্জিতের উদ্দেশ্য। সেই কাজেই নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। রাস্তার ধারের ফিডার পিলার বক্সকে ক্যানভাস করে শহরের পরিচিত ছবিতে নতুন মাত্রা যোগ করছেন এই শিল্পী।

Previous post

ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের

Next post

Laxmi Puja Song: নাক দিয়ে শঙ্খ বাজিয়ে চমকে দিলেন বাঁকুড়ার এই ব্যক্তি, লক্ষ্মীপুজোয় ‘মাকে ঘরে এনেছি’ গান ভাইরাল নেটদুনিয়ায়

Post Comment

You May Have Missed