ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
Equity Mutual Fund : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) ধসের সময়েও দারুণ রিটার্ন দিয়েছে এই সাত মিউচুয়াল ফান্ড (Best Mutual Fund)। গত দীপাবলি থেকে আসন্ন দীপাবলি (Diwali 2026) পর্যন্ত প্রায় এক বছরে ৩০ শতাংশ বার্ষিক কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে এই ফান্ডগুলি। জেনে নিন, কোন ফান্ডগুলি দিয়েছে এই দারুণ রিটার্ন।
কে করেছে এই বিশ্লেষণ
সম্প্রতি ETMutual Fund-এর বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। গত বছর দীপাবলি থেকে ২০ অক্টোবর পর্যন্ত হিসেব করেই এই তথ্য় তুলে ধরেছে ‘দ্য ইকোনমিক টাইমস’-এর রিপোর্ট। সব মিলিয়ে ৫৭৬টি ফান্ডের মধ্য়ে তুলনা করে পাওয়া গিয়েছে এই তথ্য। যেখানে প্রথম দুটি ফান্ড এক বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এদের মধ্য়ে ১৩৯টি ফান্ড ইতিবাচক রিটার্ন দিয়েছে। পাশাপাশি ৪৩৬টি ফান্ড দিয়েছে নেগেটিভ রিটার্ন। সবথেকে বড় বিষয়ে একটি ফান্ড কোনও রিটার্ন দিতে পারেনি।
নিপন ইন্ডিয়া টাইওয়ান ইক্যুইটি ফান্ড- এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের দিয়েছে ৮৭.৩৬ শতাংশ রিটার্ন। ICICI Pru Strategic Metal and Energy Equity FoF ৫৪ শতাংশ CAGR দিয়েছে গত এক বছরে।
HSBC Brazil Fund- এই ফান্ড দিয়েছে ৪৫.৭৫ শতাংশ রিটার্ন। এরপরে যে দুটি ফান্ডের নাম রয়েছে, সেগুলি Mirae Asset Mutual Fund-এর তরফে এসেছে। Mirae Asset NYSE FANG+ETF FoF ছাড়াও Mirae Asset S&P 500 Top 50 ETF FoF যথাক্রমে ৪৫.১৫ শতাংশ ও ৪১.৫৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
Edelweiss Emerging Markets Opp Eq. Offshore Fund- গত বছর দীপাবলি থেকে ৩০.০৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। এরপরে নাম রয়েছে Mirae Asset Global X Artificial Intelligence & Technology ETF FoF-এর। এটি বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে ৩০.৬৭ শতাংশ রিটার্ন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন : ৫ বছরের জন্য ৫০ লাখের FD করতে চান ? প্রবীণ নাগরিকরা পাবেন কত রিটার্ন ?
Post Comment