Bank News: সেন্ট্রাল ও UCO Bank-সহ ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অংশীদারিত্ব কমাবে কেন্দ্র, বেসরকারিকরণের পথে আরও ২ ব্যাঙ্ক ?

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের আরও একটি পর্বের প্রস্তুতিও নিচ্ছে কেন্দ্র সরকার। এর ফলে আরও দু’টি ব্যাঙ্ককে বেসরকারিকরণের জন্য চিহ্নিত করা হতে পারে।
২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সরকার ঘোষণা করেছিল, আইডিবিআই ব্যাঙ্কের পাশাপাশি দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি সাধারণ বিমা সংস্থাকে বেসরকারিকরণ করা হবে। চলতি মাসের শুরুতে সরকার ঘোষণা করে, কানাডার বিলেনিয়ার প্রেম ওয়াটসার প্রতিষ্ঠিত ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস ৫২,৮৭৮ কোটি টাকার বিনিময়ে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করবে।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘমেয়াদে দেশে তিন থেকে চারটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রাখাই কেন্দ্র সরকারের লক্ষ্য। এদিকে, নীতি আয়োগ বেসরকারিকরণের সম্ভাব্য প্রার্থী হিসেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের নাম প্রাথমিকভাবে বেছে নিয়েছিল বলে জানা গিয়েছে।

Previous post

Behala: প্রেমের সাজা, বেহালায় বিবস্ত্র করে হাঁটানো হল বাবা-ছেলেকে! প্রেমিকার বাবা, মামা সহ গ্রেফতার ৩

Next post

Beleghata Sector V Metro: সেক্টর ৫ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা বৈষ্ণবের! কবে থেকে চালু, ইঙ্গিত শুভেন্দুর

Post Comment

You May Have Missed