১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল। ঋতব্রত, অরূপ রায়, সাবিনা, ফিরহাদ, শিউলি সাহা-সহ ১০ বিদ্রোহী। এখনও অভিযোগের নিষ্পত্তি।
অরূপ রায়, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়-সহ ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে,ফের সুপ্রিম কোর্টে গেল মমতা-তৃণমূল কংগ্রেস।রাজ্য়ে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়দের হাত ছেড়েছেন একের পর এক বিধায়ক। সেই তালিকায় রয়েছেন একদা তাঁর ছায়াসঙ্গী ফিরহাদ হাকিমের মতো বিধায়করাও।এই আবহে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম-সহ মোট ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্য়পদ খারিজের দাবিতে আগেই একবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন মমতা-তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।সেই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ, বিধানসভার অধ্য়ক্ষকেই সিদ্ধান্ত নিতে বলে।
আদালতের নির্দেশ অনুযায়ী ৮ অক্টোবর ১০ বিদ্রোহী বিধায়ককে শুনানিতে ডাকেন স্পিকার। দুপক্ষের সঙ্গে আলোচনার পর, পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। এই প্রেক্ষাপটে, শুনানির পরে কেন ত্রুটির কথা জানানো হল, এই প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টে গেলেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।পুজোর ছুটির পর সুপ্রিম কোর্টে উঠবে এই মামলা।
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
Post Comment