দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..

কলকাতা: দশমীর মাঝেই অঘটন কলকাতায়। বিশ্ব বাংলা সরণিতে বিশ্ব বাংলা রেস্তোরাঁয় লাগল আগুন। আগুনের ফুলকি গড়িয়ে গড়িয়ে পড়ল রাস্তায়। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়েছে। দমকলকেও খবর দেওয়া হয়েছে। আনা হয়েছে ক্রেন। কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন, “ফ্লোর টেস্ট হলেই ২৭৫”, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, পাল্টা কুণাল, “বালিশ শিবির” বলে তুলোধনা

 একদিকে বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি – ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক তখনই অঘটন ঘটে গেল বিশ্ব বাংলা সরণিতে। আচমকাই বিশ্ব বাংলা রেস্তোরাঁয় আগুন দেখতে পাওয়া যায়। ঘটনার পর এক পুলিশ কর্তা জানিয়েছেন, ফায়ার বিগ্রেড এবং পুলিশ একসঙ্গে কাজ করে, আগুন নিভিয়ে দিয়েছেন। সবকিছুই নিয়ন্ত্রণে এসেছে। ট্রাফিকও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা অথরিটিকে জনিয়ে দিয়েছি, যে এটা সিকিউরিটি অডিট করুক।

Previous post

আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার

Next post

Indian Bangladesh Border: ইছামতির বুক চিরে আড়াআড়ি দড়ি…! এপার বাংলার টাকিতে প্রতিমা নিরঞ্জনের জাঁকজমক, আর ওপারে বিষাদের বিসর্জন

Post Comment

You May Have Missed