অষ্টমীতে নিখোঁজ, নবমীতে উদ্ধার ঝুলন্ত দেহ… পুজোর আনন্দের মাঝেই ভয়ঙ্কর খবর

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অষ্টমীতে নিখোঁজ, নবমীতে উদ্ধার ঝুলন্ত দেহ... (Representative image)
অষ্টমীতে নিখোঁজ, নবমীতে উদ্ধার ঝুলন্ত দেহ… (Representative image)

কাঁকসা: পরনে লাল ধুতি ও সাদা গেঞ্জি। গলায় প্যাঁচানো লাল কাপড়। হাঁটু ভাঁজ করা অবস্থায় ঝুলছে দেহ, পা ঠেকে রয়েছে মাটিতেও। এমনই রহস্যজনক পরিস্থিতিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির সংলগ্ন এলাকায়। অষ্টমীর রাতে নিখোঁজ হওয়ার পর সোমবার ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম লক্ষ্মীরাম মান্ডি (৩৩)। তিনি কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙাল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ হয়ে যান লক্ষ্মীরাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিচিতদের বাড়ি-সহ আশপাশের বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ শুরু হয়। কিন্তু রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান মেলেনি।

এরপর সোমবার শ্যামরূপা মন্দির সংলগ্ন জঙ্গলে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেহটি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কাঁকসার মলানদিঘি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

পরে দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Previous post

ডায়াবেটিসে প্রতিদিন কতটা চিনি খাওয়া নিরাপদ? বিশেষজ্ঞরা কী বলছেন জানুন

Next post

Bankura Accident: মামাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই নাবালক, ১৭ ঘণ্টা পরেও চলছে উদ্ধারকাজ

Post Comment

You May Have Missed