পোশাকে রংমিলান্তি, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রাজ-শুভশ্রীর পুজো প্রেম নজর কাড়ছে সোশ্যাল মিডিয়ায়

পরিবারের সঙ্গে পুজো কাটাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় পরিচালক স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং তাঁদের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনিকে নিয়ে প্রত্যেকটা দিনই উপভোগ করছেন অভিনেত্রী।

নবমীতেও সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে গোটা পরিবারের পোশাকেই রংমিলান্তি। প্রত্যেকেই পরেছিলেন কালো রঙের পোশাক। সোশ্যাল মিডিয়ায় সবাই ভালবাসায় ভরিয়েছেন অভিনেত্রী আর পরিচালককে।

পুজোয় মুক্তি পেয়েছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা, 'দেশু সেভেন' (DeSu7)। এই সিনেমায় দেব জুটি বেঁধেছেন শুভশ্রীর সঙ্গে। এই সিনেমার পরিচালক এবং প্রযোজক, দুই ভূমিকাতেই রয়েছেন দেব। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে চলছে এই ছবি, বিভিন্ন প্রতিক্রিয়াও পাচ্ছে।

পুজোয় মুক্তি পেয়েছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা, ‘দেশু সেভেন’ (DeSu7)। এই সিনেমায় দেব জুটি বেঁধেছেন শুভশ্রীর সঙ্গে। এই সিনেমার পরিচালক এবং প্রযোজক, দুই ভূমিকাতেই রয়েছেন দেব। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে চলছে এই ছবি, বিভিন্ন প্রতিক্রিয়াও পাচ্ছে।

এই সিনেমার জন্য দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করলেন দেব এবং শুভশ্রী। অতীত সম্পর্কের তিক্ততা ভুলে, একসঙ্গে শ্যুটিং করেছেন তাঁরা, চিত্রনাট্য আলোচনা করেছেন, আউটডোরে গিয়েও কাজ করেছেন। আর এই সময়ে টলিউডে কান পাতলেই শোনা গিয়েছিল, শুভশ্রীর বিবাহিত জীবনে নাকি সমস্যা শুরু হয়েছে!

তবে মাত্র কয়েকটা মাস আগেই টলিউডে গুঞ্জন ছড়িয়েছিল যে, রাজ-শুভশ্রীর সুন্দর দাম্পত্যে নাকি ফাটল ধরা দিয়েছে। সমস্যা গড়িয়েছে এতটাই যে, এক ছাদের তলায় আর থাকছেন না তাঁরা। বাড়ির বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপ করতে হচ্ছে পরিচালক আর নায়িকার সংসার বাঁচানোর জন্য!

গুঞ্জনের এখানেই শেষ নয়, টলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না রাজ-শুভশ্রীকে। বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। তারপরে রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও, তাঁদের মধ্যে কোথাও যেন তালমিলের অভাব দেখেছিলেন নেটিজেনরা। অনেকেই বলেছিলেন, এক ফ্রেমে ধরা দিলেও তাঁদের মধ্যে আগের মতো সমীকরণ দেখা যাচ্ছে না।

আর সেই একই সময়ে, বারে বারে শিরোনামে উঠে এসেছিল, দেবের সঙ্গে শুভশ্রীর রসায়ন। ছবিতে অভিনয় এবং প্রচারের সৌজন্যে নজর কেড়েছে, শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁদের বন্ধুত্ব। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল, এই 'বন্ধুত্বের' জেরেই নাকি রাজ এবং শুভশ্রীর সম্পর্কে সমস্যা শুরু।

আর সেই একই সময়ে, বারে বারে শিরোনামে উঠে এসেছিল, দেবের সঙ্গে শুভশ্রীর রসায়ন। ছবিতে অভিনয় এবং প্রচারের সৌজন্যে নজর কেড়েছে, শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁদের বন্ধুত্ব। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল, এই ‘বন্ধুত্বের’ জেরেই নাকি রাজ এবং শুভশ্রীর সম্পর্কে সমস্যা শুরু।

তবে দেবকে একাধিকবার রাজের প্রশংসা করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, রাজ এবং রুক্মিণী মৈত্রের সমর্থন না থাকলে, তিনি এবং শুভশ্রী এই ছবিতে অভিনয় করতে পারতেন না। অন্যদিকে 'দেশু৭'-এর গান শেয়ার করে, শুভশ্রীর সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন রাজ।

তবে দেবকে একাধিকবার রাজের প্রশংসা করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, রাজ এবং রুক্মিণী মৈত্রের সমর্থন না থাকলে, তিনি এবং শুভশ্রী এই ছবিতে অভিনয় করতে পারতেন না। অন্যদিকে ‘দেশু৭’-এর গান শেয়ার করে, শুভশ্রীর সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন রাজ।

তবে পুজোর সময়ে রাজ আর শুভশ্রীর মধ্যে সেই পুরনো সমীকরণ দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। কাজের পাশাপাশি, শুভশ্রী যে পরিবারের সঙ্গে, পুত্র-কন্যার সঙ্গেই পুজো কাটাচ্ছেন, সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রত্যেকেই ভালবাসা জানিয়েছেন শুভশ্রী এবং রাজকেও।

অন্যদিকে দেবও ছবি মুক্তির পরে বিদেশে পাড়ি দিয়েছেন ছুটি কাটাতে। তিনি ও আপাতত ব্যস্ত ব্যক্তিগত জীবন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী তাঁর পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'আমরা'। শুভশ্রী-রাজের এই সমীকরণই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অন্যদিকে দেবও ছবি মুক্তির পরে বিদেশে পাড়ি দিয়েছেন ছুটি কাটাতে। তিনি ও আপাতত ব্যস্ত ব্যক্তিগত জীবন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী তাঁর পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, ‘আমরা’। শুভশ্রী-রাজের এই সমীকরণই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Published at : 21 Oct 2026 01:50 PM (IST)

আরও জানুন বিনোদনের

Previous post

মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ সাবস্ক্রাইব Jio Platforms-এর IPO, ভারতের শেয়ার বাজারে নতুন নজির

Next post

Suvendu Adhikari: ‘ঠিক বলেছেন মোহন ভাগবত,’ সমর্থন শুভেন্দুর! চোরবাগানে মাইকে বলা আর দড়ি ফেলে দেওয়াই কি কাল হয়েছিল?

Post Comment

You May Have Missed