টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র

কলকাতা: টাইগার শ্রফের (Tiger Shroff) বাড়িতে হামলার ঘটনার পরেই, বাড়ানো হল সলমন খানের (Salman Khan) নিরাপত্তা। গত রবিবার, মুম্বইয়ের জুহু এলাকায় হামলা চলে বলিউড অভিনেতা, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে। ১০ রাউন্ড গুলি চলে, ঘটনায় আহত হন ৩ জন। তবে এই ঘটনার পরে, বাড়ানো হল সলমন খানের নিরাপত্তা। মুম্বই পুলিশের দাবি, রবিবার টাইগার শ্রফের ওপর হামলা চালানো হলেও, আদৌ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় ছিলেন না টাইগার। আসল নিশানা ছিলেন সলমন খান। কিন্তু বলিউড তারকার কড়া নিরাপত্তা থাকায়, পরিকল্পনা বদল করা হয়। সলমনের বদলে হামলা চলে টাইগার শ্রফের ওপর। মুম্বই পুলিশের পাশাপাশি অভিনেতার নিরাপত্তায় মোতায়েন হয়েছে কমান্ডোবাহিনী অত্যাধুনিক অস্ত্র-সহ নিরাপত্তারক্ষীদেরও যুক্ত করা হয়েছে সলমনের নিরাপত্তায়।

টাইগার শ্রফের ওপর হামলার পরেই, বাড়ানো হল সলমন খানের নিরাপত্তা

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন, সলমন খান। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, একাধিকবার তাঁর বাড়ির চৌহদ্দিতে ঢুকে গিয়েছিল অপরিচিত ব্যক্তি। কিন্তু এরপরে সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক ছবির শ্যুটিংয়ের সময়ও কড়া নিরাপত্তা বলয়ে ছিলেন সলমন। কাউকে তাঁর ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। পরিচয়পত্র ছাড়া কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসতে পারতেন না। পাশাপাশি বাড়িতেও সলমনকে সবসময় নিরাপত্তার দিকটা মাথায় রাখতে হত। নিজের বাড়িতে জানলার সামনে দাঁড়ানো পর্যন্ত নিষেধ ছিল তাঁর। আর এবার, টাইগার শ্রফের বাড়িতে গুলি চলার ঘটনার পরেই, বাড়ানো হল সলমন খানের নিরাপত্তা। 

সলমনের নিরাপত্তায় একাধিক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে, তাঁদের সঙ্গে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। MP5 SD6 সাবমেশিন বন্দুক রয়েছে নিরাপত্তারক্ষীদের কাছে। সলমন খানের নিরাপত্তায় ব্যবহৃত MP5 SD6 এই সাবমেশিন বন্দুকের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। এই বন্দুক জার্মানির অস্ত্র নির্মাতা কোম্পানি Heckler & Koch তৈরি করে। এটি MP5 সিরিজের একটি বিশেষ মডেল, যা নিরাপত্তা এবং কিছু বিশেষ ক্যাম্পেনে ব্যবহার করা হয়। এই বন্দুক 9×19 এমএম প্যারাবেলাম কার্তুজ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এর বিশেষ দিক হল, এতে থাকা ইন্টিগ্রেটেড সাপ্রেসর, যা ফায়ারিংয়ের সময় হওয়া শব্দ ও ঝলক কমানোর জন্য তৈরি করা হয়েছে। তবে সাপ্রেসর থাকলেই যে গুলি চালানোর শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তা নয়। 

আরও পড়ুন: Tiger Shroff: ‘গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?’, প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা

Previous post

Kolkata Circular Railway: প্রতিমা বিসর্জনের জেরে চক্ররেলে কাটছাঁট ট্রেনের যাত্রাপথ, যাত্রীদের জন্য জরুরি খবর… বেরনোর আগে জেনে নিন

Next post

Jio IPO Creates Record: দেশের সব থেকে বড় আইপিও-র রেকর্ড! ঝড়ের গতিতে সাবস্ক্রিপশন, ১০০ মিনিটের কম সময়েই স্পর্শ করেছে মাইল ফলক

Post Comment

You May Have Missed