অভয়া মামলায় ২ দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ

অভয়া মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। ২ দিনের পুলিশ হেফাজতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তড়িঘড়ি অভয়ার দেহ সৎকারের অভিযোগ। ২ দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ।

আরও পড়ুন – মালদায় ১০ শিশু মৃত্যুর ঘটনায় রিপোর্ট হাতে পেয়ে স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘১০ জন শিশুর মৃত্যু হয়েছে। তার জন্য গত পরশু আমাদের তরফ থেকে তলব করা হয়েছে। তদন্ত রিপোর্ট চলে এসেছে। অ্যাকশন টেকেন রিপোর্টও চলে এসেছে। আমরা যা যা অ্যাকশন বলেছি, চলে এসেছে। ১০ জনের মধ্যে ৯জন মালদা হাসপাতালে নয়, বাইরে থেকে এসেছিল। একটা মালদা জেলা, আর একটা মুর্শিদাবাদ। এই ২টোতে প্রচুর ক্ষেত্রে আমরা দেখছি নাবালিকা প্রসূতি মা। নাবালিকা প্রসূতি মায়ের দেহই তৈরি হয়নি। তাঁদের নিজের ওজনের ঠিক নেই। সে প্রসূতি মা। তাঁদের বাচ্চাগুলো প্রত্যেকটা দেখবেন লেখা আছে LBW, লেগ বিফোর উইকেট নয়, লো বার্থ ওয়েট বেবি। সবক’টা LBW লেখা। লো বার্থ ওয়েট বেবি। বাচ্চাগুলো কেউ ৯০০ গ্রাম, কেউ দেড় কিলো, কেউ ১২০০। সব থেকে মিনিমাম ওজন যেটা বলি, সেটা আড়াই কিলো। খুব বাজে অবস্থায় রোগীগুলো এসেছিল। কোনও সময় ভাববেন না অজুহাত দিচ্ছি। কী কী কারণে হয়েছে, একটি বাচ্চাও যেন মৃত না হয়, তার জন্য সদা তৎপর স্বাস্থ্য দফতর।’

Post Comment

You May Have Missed