Monkey Attack: দিনের পর দিন ভয়ে কাঁপছিল গোটা গ্রামের মানুষ, উপদ্রবের চোটে মাথায় হাত! বন দফতরের এক চালেই ফিরল স্বস্তি

Last Updated:

Monkey Attack: কৈখালিতে গত কয়েকদিন ধরে দলছুট বানরের তাণ্ডব দেখা দিয়েছিল। আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। প্রথমদিকে স্থানীয়রা তাকে খাবার দিলেও, পরে বানরটি এলাকায় উৎপাত শুরু করে। অবশেষে পিয়ালী বিট অফিসের বনকর্মীরা কৌশল করে বানরটিকে খাঁচাবন্দি করেছে। তাকে গভীর জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করা হবে। ফলে স্বস্তি পেয়েছেন মানুষ।

খাঁচাবন্দি করা হয়েছে এলাকায় তাণ্ডব চালানো বানরটিকে
খাঁচাবন্দি করা হয়েছে এলাকায় তাণ্ডব চালানো বানরটিকে

কুলতলি, নবাব মল্লিক: কৈখালিতে দলছুট বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। খবর পেয়েই বানর ধরতে নামে বন দফতর। বিশেষ কসরত করে বানরটিকে ধরার পর হাঁফ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালি গ্রামে বেশ কিছুদিন ধরে বানরটির আনাগোনায় সমস্যায় পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কখনও বাড়িতে, কখনও গাছের ডালে কিংবা লোকালয়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছিল বানরটি। তার গতিবিধি ঘিরে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছিল স্থানীয়দের মধ্যে।

Previous post

‘আগে ছিল না না না না, আমাদের আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ…’, তারাপীঠে পুজো, বীরভূমে প্রশাসনিক সভা থেকে বড় ইঙ্গিত শুভেন্দুর

Next post

Sharadwat MukherjeeL: ‘ডাবল ফেল করে এবার রাজনীতি ছাড়বেন!’ মমতাকে কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর, জবাব অভিষেককেও

Post Comment

You May Have Missed