Crime News: ৩০ গ্রাম সোনা, ১ কেজি রুপো, সিসিটিভির হার্ডডিস্ক গায়েব! সাটার কেটে সর্বস্ব লুঠ, আতঙ্কে শ্রীধরপুর মোড়ের ব্যবসায়ীরা
Last Updated:
Crime News: সাটার কেটে নিঃশব্দে সাবাড় দোকানের সমস্ত মূল্যবান অলঙ্কার! প্রমাণের চিহ্ন মুছতে নিয়ে গেল সিসিটিভির হার্ডডিস্কও, রঘুনাথগঞ্জে চাঞ্চল্যকর সোনার দোকান চুরির ঘটনায় তদন্তে পুলিশ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রঘুনাথগঞ্জের শ্রীধরপুর মোড় এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। সাটার কেটে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না, রুপো এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। চুরির প্রমাণ লোপাট করতে দোকানের সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্কও তুলে নিয়ে গেছে বলে জানা যায়।

Post Comment