মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক

কলকাতা: নিয়মিত বিনিয়োগের মাধ্যমে সম্পদ তৈরি করা অন্য কোনও ভাবে সম্পদ তৈরির থেকে অনেক বেশি সহজ। তবে যে কোনও SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যদি বছরে বিনিয়োগের পরিমাণ বাড়ানো যায় বা স্টেপ আপ করা যায় তাহলে কম্পাউন্ডিংয়ের সুবিধা আরও বেশি করে পাওয়া যায়। হিসাব বলছে, মাত্র ১ হাজার টাকা বেশি বিনিয়োগ দিয়ে কেউ যদি শুরু করে তাহলে দীর্ঘ সময়ে তৈরি হতে পারে বিরাট পার্থক্য।

আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ধরা যাক, মাসে ৫,০০০ টাকা SIP দিয়ে শুরু করা হল এবং প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বাড়ানো হল। ১২ শতাংশ প্রত্যাশিত রিটার্ন এবং ১৫ বছরের বিনিয়োগের হিসাবে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩৪,৩৬,৪৯৯ টাকা। আনুমানিক রিটার্ন ৬৫,০৭,৮৫৭ টাকা এবং মোট কর্পাস হতে পারে ৯৯,৪৪,৩৫৭ টাকা।

এবার প্রাথমিক SIP-এর পরিমাণ মাসে ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ টাকা করা হল। বার্ষিক ১০ শতাংশ স্টেপ-আপ এবং ১২ শতাংশ প্রত্যাশিত রিটার্ন ধরে ২০ বছরের হিসাবে মোট বিনিয়োগ দাঁড়ায় ৪১,২৩,৭৯৯ টাকা। আনুমানিক রিটার্ন ৭৮,০৯,৪২৯ টাকা এবং মোট মূল্য হতে পারে ১,১৯,৩৩,২২৯ টাকা। অর্থাৎ আগের হিসাবের তুলনায় কর্পাস প্রায় ২০ লক্ষ টাকা বেশি হতে পারে।

আরও দীর্ঘ ২৫ বছরের সময়সীমায় পার্থক্য আরও স্পষ্ট হয়। মাসে ৫,০০০ টাকা SIP এবং প্রতি বছর ১০ শতাংশ স্টেপ-আপ করলে ২৫ বছরে কর্পাস প্রায় ২.১৩ কোটি টাকা হতে পারে। একইভাবে প্রাথমিক SIP-এ আরও ১,০০০ টাকা যোগ করে অর্থাৎ ৬,০০০ টাকা দিয়ে শুরু করলে ১০ শতাংশ বার্ষিক স্টেপ-আপের মাধ্যমে কর্পাস প্রায় ২.৫৬ কোটি টাকা হতে পারে।

তবে শেয়ারবাজারে রিটার্ন কখনও নিশ্চিত নয়। ফলে চূড়ান্ত কর্পাস প্রত্যাশার সঙ্গে মিলবেই এমন নয়। দীর্ঘমেয়াদি অবসর পরিকল্পনায় ধীরে ধীরে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো এবং বিনিয়োগকে দীর্ঘ সময় ধরে রাখার ফলে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।

Post Comment

You May Have Missed