Nadia News: ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা! নদিয়ায় দুমড়ে-মুচড়ে গেল চারচাকা গাড়ি, আহত তিন
Last Updated:
মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার নদিয়ার শান্তিপুরে অরক্ষিত রেললাইন পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি চারচাকা গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় গাড়িতে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিপুর, মৈনাক দেবনাথ: মুর্শিদাবাদের বহরমপুরের রেশ কাটতে না কাটতেই এবার নদিয়ার শান্তিপুরে ঘটল এক মারাত্মক রেল দুর্ঘটনা। অরক্ষিত রেললাইন পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রেনের ইঞ্জিন সজোরে ধাক্কা মারল একটি চারচাকা প্রাইভেট গাড়িকে। ঘটনায় গাড়িতে থাকা তিন জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শান্তিপুর থানার অন্তর্গত বাগদিয়া বেলেডাঙ্গা মোড় সংলগ্ন রেল চত্বরে।

Post Comment