ইমরান খানকে ‘খুনের চেষ্টা চলছে’ দাবি ছেলেদের, সাক্ষাৎকার এয়ার হলে মাঠে না নামার হুঁশিয়ারি PCB-র

লন্ডন: সেই ২০২৩ সাল থেকে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন দলের কিংবদন্তি বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বাইরের জগতের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বারংবার বহু দাবি দাওয়া উঠেছে। সম্প্রতি ইমরানের দুই ছেলের এক সাক্ষাৎকার ইংল্যান্ড বনাম পাকিস্তানের (ENG vs PAK) লর্ডস টেস্টের প্রথম দিনে লাঞ্চ ব্রেকের সময় অন এয়ার করা হয়। সেই নিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়।

Sky Sports-র তরফে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল অ্যাথারটন ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার নেন। সেই সাক্ষাৎকার দেখানো হলে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী লাঞ্চের পর মাঠে না নামার ফাঁকা হুঁশিয়ারি দেওয়া হয় পিসিবির তরফে। তবে সেই সাক্ষাৎকার লাঞ্চ ব্রেকের সময়ই যথারীতি এয়ার করা হয় এবং বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের ক্রিকেটাররাও নিয়মমাফিক লাঞ্চের বিরতির পর লর্ডসে ম্যাচ খেলতে মাঠে নামেন।

এই বিস্ফোরক সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে ফের একবার পাকিস্তানের জেলে তাঁদের বাবার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের দাবি পাকিস্তান সরকারের তরফে বর্তমানে কোনও নিয়মকানুন না মেনে তাঁকে নিঃশব্দে মেরে ফেরার পরিকল্পনা করা হচ্ছে। 

আরও পড়ুন:- দুই দশকের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টানছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক 

তাঁরা বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেন, ‘ওরা তো আর পরিকল্পনা করেও কিছু করছে না। ওদের মনবাসনাটা খুব স্পষ্ট হয়ে গিয়েছে। ওঁকে (ইমরান খান) নিঃশব্দে খুনের চেষ্টা চলছে। যতদিন সম্ভব ওঁকে ওখানে রেখে মুখ বন্ধ রাখার টেষ্টা করা হচ্ছে। শেষবার যখন পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, তখন জানিয়েছিলেন পরিস্থিতি আগের থেকে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। বাকি রাজনৈতিক বন্দিরা যারা মারা গিয়েছেন, তাঁদের সঙ্গে ওঁর পরিস্থিতি অনেকটা এক। বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ। দিনের ২৩ ঘণ্টা ওঁকে সম্পূর্ণ আলাদা করে এক সেলে বন্দি রাখা হচ্ছে।’ 

ইমরান খানের ছেলেরা দাবি করেন তাঁর চোখের অবস্থা খুবই খারাপ এবং তিনি যথাযথ চিকিৎসাও পাচ্ছেন, যার ফলে তাঁদের সব পরিস্থিতিতে শান্ত থাকা বাবা বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্নীতির দায়ে জেলবন্দি ইমরান খান যাতে সঠিক চিকিৎসা পান, সেই বিষয়ে আবেদন জানিয়ে সুনীল গাওস্কর, কপিল দেব থেকে অ্যালেস্টার কুক, মাইকেল অ্যাথারটনের মতো প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক একাধিকবার শেহবাজ শেরিফকে চিঠি লিখেছেন। 

এবার তাঁর ছেলেদের এই সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের উপর চাপ আরও বাড়ছে। সম্ভবত সেই আন্দাজ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড, যার প্রধান পাকিস্তান সরকারের মন্ত্রী মহসিন নকভি তাদের তরফে এই সাক্ষাৎকার অন অয়ার হওয়া থেকে আটকাতে চেয়েছিলেন। সেটা অন অয়ার হলে পাকিস্তান খেলতে নামবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। তবে শেষমেশ তেমন কিন্তু কিছুই হয়নি। ম্যাচ যথারীতি আয়োজিত হয়। তবে এই গোটা ঘটনায় যে পাকিস্তান সরকারের উপর চাপ আরও বাড়ছে, তা কিন্তু বলাই বাহুল্য।

Previous post

বিনামূল্যে দিঘা, দার্জিলিং, বকখালি…! ‘পিঙ্ক কার্ড’ কী ভাবে বানাবেন? শিখে নিন অনলাইন, অফলাইন দুই ‘পদ্ধতি’, রইল স্টেপ বাই স্টেপ

Next post

Plastic Waste Road: দেশের প্রথম প্লাস্টিক বর্জ্যের রাস্তা, তিনগুন টেকসই হওয়ার দাবি..! এখন হাল দেখলে চেনা দায়, ধোকা খেল আমজনতা?

Post Comment

You May Have Missed