‘এই লোভগুলো সংবরণ করতে হবে!’কাদের সতর্ক করলেন শুভেন্দু?

রাজ্যে দুর্নীতি দমন শাখা বা এসিবি-কে আরও শক্তিশালী করা হবে৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘এসিবি অনেককে ধরছে৷ তার মধ্যে একজন কনস্টেবলও ধরা পড়েছেন ঝাড়গ্রামে, ৫ লক্ষ ৫৪ হাজার টাকা সহ৷ এই লোভগুলো সংবরণ করতে হবে৷ মুরলিধর শর্মার নেতৃত্বে আমি আস্তে আস্তে এসিবি-র শক্তিশালী দল তৈরি করে দিচ্ছি৷ সব রাজ্যে এসিবি অত্যন্ত সক্রিয়৷ আমাদের রাজ্যেও ৬ মাসের মধ্যে এসিবি-কে আরও শক্তিশালী করা হবে৷ আসানসোল, শিলিগুড়িতেও এসিবি-র শাখা অফিস থাকবে৷ এই ভাবে সবক্ষেত্রেই আমরা কাজ করছি, কাজ করব৷’ প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা৷ ঝাড়গ্রামের আগে হাওড়ার ব্যাঁটরা থানায় ঘুষ নেওয়ার সময় এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছিল এসিবি৷রাজ্যে দুর্নীতি দমন শাখা বা এসিবি-কে আরও শক্তিশালী করা হবে৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘এসিবি অনেককে ধরছে৷ তার মধ্যে একজন কনস্টেবলও ধরা পড়েছেন ঝাড়গ্রামে, ৫ লক্ষ ৫৪ হাজার টাকা সহ৷ এই লোভগুলো সংবরণ করতে হবে৷ মুরলিধর শর্মার নেতৃত্বে আমি আস্তে আস্তে এসিবি-র শক্তিশালী দল তৈরি করে দিচ্ছি৷ সব রাজ্যে এসিবি অত্যন্ত সক্রিয়৷ আমাদের রাজ্যেও ৬ মাসের মধ্যে এসিবি-কে আরও শক্তিশালী করা হবে৷ আসানসোল, শিলিগুড়িতেও এসিবি-র শাখা অফিস থাকবে৷ এই ভাবে সবক্ষেত্রেই আমরা কাজ করছি, কাজ করব৷’ প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা৷ ঝাড়গ্রামের আগে হাওড়ার ব্যাঁটরা থানায় ঘুষ নেওয়ার সময় এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছিল এসিবি৷

Post Comment

You May Have Missed