Crime News: ‘হানি ট্র্যাপে’ ফেলে কোটি টাকা লুটল যুবতী! প্রেসক্রিপশন থেকে মেডিক্যাল রিপোর্ট…সব AI দিয়ে বানানো, বিপাকে নৌসেনা কর্মী

Last Updated:

পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রেমের সম্পর্ক তৈরি করে প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক যুবতী সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়ো নথি তৈরি করা হয়েছিল।

নৌসেনা কর্মীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা লুট৷ AI Generated Image
নৌসেনা কর্মীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা লুট৷ AI Generated Image

তমলুক, সৈকত শী: প্রেমের অভিনয় করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে। দীর্ঘ পাঁচ বছর ধরে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অবশেষে তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবতী ও তাঁর সহযোগী। ধৃত দু’জনেরই বাড়ি মহিষাদল এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের তমলুক জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

Post Comment

You May Have Missed