অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ-পুরসভা, তুলকালাম পরিস্থিতি
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার কর্মীরা। ক্যামাক স্ট্রিটের অফিসে থাকা তৃণমূল কংগ্রেসের একটি বিল বোর্ড খুলতে গিয়েছে পুলিশ, পুরসভা, এমনটাই জানা গিয়েছে। গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছে পুলিশ এবং পুরসভা। ক্যামাক স্ট্রিটের অফিসের ছাদে রয়েছে ওই বিল বোর্ড। বিল বোর্ড যখন অফিসের বাইরে রয়েছে, তখন অফিসের ভিতরে ঢুকছেন কী করে ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বচসা তৃণমূল সাংসদের। ধস্তাধস্তি, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অফিসের কর্মীরাও। কয়েকজনকে ‘জয় বাংলা’, ‘পুলিশ তুমি উর্দি ছাড়ো’, এইসব স্লোগান দিতেও শোনা যায়।
ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বৃহস্পতিবার বিকেলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়ে চোখের নিমেষে। অভিষেকের অফিসে ঢুকে পড়ে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসের নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের বিরুদ্ধে জবরদস্তির অভিযোগ করেছেন অভিষেকের অফিসের কর্মীদের একাংশ। ক্যামাক স্ট্রিটের অফিসের যখন পুলিশ এবং পুরকর্মীরা ঢুকেছিলেন তখন শুয়ে পড়ে তাদের আটকানোর চেষ্টা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ক্যামাক স্ট্রিটের অফিসের ভিতরে জোর করে ঢুকেছে পুলিশ ও পুরসভার কর্মীরা, এমনই অভিযোগ অভিষেকের। অর্ডার কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পুলিশ অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ-পুরসভা। তবে প্রথমে বাধার মুখে পড়লেও পরে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢোকে পুলিশ-পুরসভা। গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের অফিসে ঢোকে পুরসভার কর্মীরা। অফিসের ভিতরেই পুলিশ-পুরসভাকে বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। বিল বোর্ড খোলার নোটিস অসম্পূর্ণ, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিল বোর্ড অফিসের বাইরে রয়েছে, অফিসের ভিতরে ঢুকছেন কী করে ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বচসা তৃণমূল সাংসদের। পুলিশ জানায় পর্যাপ্ত নথি নিয়েই তারা এসেছে, সঙ্গে ছিলেন পুরকর্মীরা। যদিও অভিষেকের অভিযোগ পর্যাপ্ত নথি ছিল না পুলিশের কাছে। অভিষেকের অফিসে ঢুকে এই পুরসভার কর্মীদের এবং পুলিশদের উপরে যাওয়ার, ছাদে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। প্রথমে অফিসের বাইরে আটকানো হয়। পরে অফিসের ভিতরে আটকানো হয়। কিন্তু সব বাধা পেরিয়ে ছাদে উঠে বিল বোর্ড ভাঙার কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিল বোর্ড খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ছাদে থাকা তৃণমূল কংগ্রেসের বিল বোর্ড কাটার কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। গ্যাস কাটার সঙ্গে করেই এসেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছে পুলিশকর্মীরাও। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা বোর্ড ভেঙে ফেলা হচ্ছে। নীচের ফুটপাথ সিল করে দেওয়া হয়েছে। আশপাশের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে কোনও অঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লেক্স খোলা হয়ে গিয়েছে। পাশের ট্রিনের পরিকাঠামোও খোলার ব্যবস্থা চলছে।
Kolkata News : ICBI ডিবেট ২০২৬-এ অংশ নিলেন রাজনীতি ও অর্থনীতির পরিসরের বিশিষ্ট ব্যক্তিত্বরা | ABP Ananda Live
Post Comment