রামদেবকে ‘পুঁজিবাদী’ বললেন কঙ্গনা, প্রশ্ন করলেন, ‘বাদুড় হয়ে আমার বেডরুমে ঝুলছিলেন?’

মুম্বই: যোগগুরু রামদেবকে ফের বেনজির আক্রমণ বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউতের। বেশ কিছুদিন ধরেই রামদেবের সঙ্গে বাগযুদ্ধ চলছে তাঁর। NEET আন্দোলনকারীদের আক্রমণ করায় কঙ্গনাকে বিঁধেছিলেন রামদেব। সেই নিয়ে আগেই পাল্টা জবাব দিয়েছেন নায়িকা-সাংসদ। ফের রামদেবকে আক্রমণ করলেন তিনি। (Kangana Ranaut Attacks Baba Ramdev)

রামদেবের সঙ্গে হঠাৎ এমন বিরোধ কেন, জানতে চাওয়া হয়েছিল কঙ্গনার কাছে। জবাবে রামদেবকে কার্যত তুলোধনা করেন তিনি। যোগগুরু হলে রামদেব কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়লেন কী করে, প্রশ্ন তোলেন তিনি। রামদেবের কাছ থেকে ‘ক্যারেক্টার সার্টিফিকেটে’র প্রয়োজন নেই বলেও মন্তব্য করলেন। (Kangana-Ramdev Spat)

আরও পড়ুন: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল

DD News-কে দেওয়া সাক্ষাৎকারে ফের রামদেব সম্পর্কে বিরূপ মন্তব্য করেন কঙ্গনা। জানতে চাওয়া হয়, রামদেব এবং তিনি দু’জনেই যেখানে ঘোষিত ভাবে ‘সনাতনপন্থী’, সেক্ষেত্রে বিরোধিতা তৈরি হ ল কেন? জবাবে কঙ্গনা বলেন, “উনি যখন স্বদেশী কর্মসূচি শুরু করেছিলেন, সরকার সবরকম ভাবে উৎসাহ জুগিয়েছিল ওঁকে। তবে আমার মনে হয় উনি একটু বেশিই পুঁজিবাদে ডুবে গিয়েছেন।” সনাতন আদর্শ এবং পুঁজিবাদের মধ্যে সংঘাত স্বাভাবিক বলে মত তাঁর। বলেন, “সনাতন আদর্শের সঙ্গে কখনও না কাখনও পুঁজিবাদের সংঘাত বাধবেই।”

আরও পড়ুন: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর

রামদেব যোগব্যায়াম, আয়ুর্বেদ, ভেষজের ঊর্ধ্বে চলে গিয়েছেন, আস্ত সাম্রাজ্য গড়ে তুলেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তাঁর কথায়, “আয়ুর্বেদ, ভেষজ, যোগব্যায়াম নিয়ে যে উৎসাহ জোগানো হয়েছিল ওঁকে, তার বাইরে গিয়ে উনি ব্যবসা ফেঁদেছেন। আজকাল অন্তর্বাস বিক্রি করছেন উনি। ব্যবসায়ী হওয়ার মধ্যে কোনও সমস্যা নেই। কিন্তু ভণ্ডামি করা উচিত নয়।”

NEET আন্দোলনকারীদের কঙ্গনা যেভাবে ‘নর্দমাছাপ’ বলে আক্রমণ করেছিলেন, তার তীব্র সমালোচনা করেন রামদেব। কঙ্গনার অতীত, তাঁর একাধিক বিতর্ক, ‘স্ক্যান্ডাল’ স্মরণ করিয়ে দেন সকলকে। সেই নিয়েও ফের রামদেবকে বিঁধেছেন কঙ্গনা। তাঁর বক্তব্য, “আমার বেডরুমে কি বাদুড় হয়ে ঝুলছিলেন উনি? আমার যৌবনকাল দেখেছেন উনি? কী দেখেছেন? জানি না উনি কী দেখেছেন। কী দেখেছেন বলতেই পারেন উনি।” 

বিজেপি-র টিকিটে জিতে সাংসদ হয়েছেন কঙ্গনা। আবার রামদেবের সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সম্পর্ক অত্যন্ত মধুর বলেই জানা যায়। এমনকি সময়ে-অসময়ে কেন্দ্রকে রামদেবের সহায় হতেও দেখা যায়। সেই বিজেপি-র সাসংদ কঙ্গনা এবং রামদেবের মধ্যে দ্বন্দ্ব ঘিরে সরগরম দিল্লি। তবে কঙ্গনা লাগাতার বিঁধলেও, পাল্টা প্রতিক্রিয়া জানাননি রামদেব।

Post Comment

You May Have Missed