Nepal Flash Floods: নেপালে বেড়াতে গিয়ে বিপাকে আরামবাগের ৬৫ পর্যটক, দুর্ঘটনাস্থলের কতদূরে রয়েছে বাসটি? বাড়ছে উদ্বেগ
Last Updated:
Nepal Flash Floods: নেপালে বিপর্যয়ের মাঝে আটকে আরামবাগের পর্যটকবোঝাই বাস। বাড়ছে উদ্বেগ…
আরামবাগ: নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছে আরামবাগের পর্যটকবোঝাই বাস। পর্যটকদের নিয়ে যাওয়া WB 37C 9999 নম্বরের বাসটি বর্তমানে বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনপার্কে রয়েছেন। ২৪ অগাস্ট আরামবাগের ৬৫ জনের একটি টিম নেপাল রওনা দেন। সকাল থেকে পরিবারের লোকজন যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন।

Post Comment