বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনেই জয়ের গন্ধ ভারতীয় শিবিরে, পঞ্চম দিনে কোন লক্ষ্য নিয়ে নামবেন গিলরা?
Published at : 26 Aug 2026 08:03 PM (IST)
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের শেষেও চালকের আসনে ভারত। পঞ্চম দিনে দ্রুত লঙ্কা বাহিনীর চার উইকেট ফেললে জয়ের আশা আরও বাড়বে।

ভারতের প্রথম ইনিংসে ৫০৩/৯ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রানে অল আউট হয়ে যায়।

শ্রীলঙ্কাকে ফলো অন করিয়ে ফের ব্যাটিংয়ের জন্য় আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক গিল। আর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্য়র্থতা অব্যাহত লঙ্কা বাহিনীর।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সামনে সবচেয়ে বড় ত্রাস হয়ে উঠেছিলেন মানব সুথার।

ম্য়াচে ক্যাচ লুফতে গিয়ে চোট পেয়েছিলেন হাল্কা মহম্মদ সিরাজ। কিছুক্ষণের জন্য় মাঠের বাইরেও ছিলেন তিনি।

ম্য়াচে ঋষভ পন্থের ভূমিকাও ছিল বিশাল। উইকেটের পেছন থেকে সবসময়ে বোলারদের উদ্বুদ্ধ করার কাজটা তিনি করছিলেন।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান বোর্ডে তুলেছে চতুর্থ দিনের শেষে।

ভারতীয় ক্রিকেট দলের বোলিং ডিপার্টমেন্টের সামনে রীতিমত নাকানিচোবানি খেয়েছে লঙ্কা ব্রিগেড।

এদিন বৃষ্টি তাল কেটেছিল খেলায়। দিনের শেষে খেলা দ্রুত শেষ হয়ে যায়।

পঞ্চম দিনে শ্রীলঙ্কার ৪ উইকেট দ্রুত তুলতে হবে ভারতকে। এখন দ্বীপরাষ্ট্র ১৬ রানে এগিয়ে রয়েছে। গোটা দিনে ১০০ রানের লক্ষ্যমাত্রা নিলেও হেসেখেলে জেতার কথা ভারতের, যদি না বৃষ্টি তাল কাটে ম্য়াচে।
Published at : 26 Aug 2026 08:03 PM (IST)
Post Comment