সিংহাসনচ্যূত বুমরা, টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে স্টার্ক
দুবাই: আইসিসি ক্রমতালিকায় বোলারদের মধ্য়ে শীর্ষে উঠে এলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। জসপ্রীত বুমরাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন তারকা অজি পেসার। অন্য়দিকে ব্যাটারদের মধ্য়ে ঋষভ পন্থ ছয়ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এলেন টেস্ট ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায়। ম্য়াকায়তে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্য়ান্সের পরই স্টার্ক বুমরাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন স্টার্ক।
তারকা অজি পেসার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ছিলেন। এর আগে তিন নম্বরে ছিলেন স্টার্ক। কিন্তু টাইগারদের বিরুদ্ধে পারফরম্যান্সের সুবাদে কিউয়ি পেসার ম্য়াট হেনরি ও ভারতীয় পেসার বুমরাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্টে শীর্ষস্থান দখল করেছিলেন বুমরা। এরপর থেকে গত দু-বছর ধরে শীর্ষেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে নেমে গেলেন তিনি। অন্য়দিকে হেনরি নেমে গেলেন তিন নম্বর স্থানে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন স্টার্ক। নিজের ১৫ বছরের কেরিয়ারে প্রথম দশে অনেকবার ঢুকে পড়লেও শীর্ষে কখনওই পৌঁছাতে পারেননি স্টার্ক আগে। এই প্রথমবার বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন বাঁহাতি অজি পেসার। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কামিন্স ৪ নম্বরে ও নাথান লিঁয় ১০ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের মধ্য়ে পন্থের উন্নতির কারণ গল টেস্টে তাঁর দ্রুতগতির অর্ধশতরানের ইনিংস। তালিকায় প্রথম দুটো স্থান এখনও অপরিবর্তিত। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ক্যাপ্টেন জো রুট প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তিন নম্বরে ও ট্রাভিস হেড চার নম্বরে রয়েছেন। ভারতীয় ব্যাটাদের মধ্য়ে কে এল রাহুল ৩০ নম্বরে উঠে এসেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রথম টেস্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টেও চতুর্থ দিনের শেষে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। ফলো অন করিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা ব্রিগেড। তারা মাত্র ১৬ রানে এগিয়ে রয়েছে। এই পরি্থিতিতে পঞ্চম দিনে দ্রুত বাকি ৪ উইকেট ফেলে কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ম্য়াচ জিততে মরিয়া থাকবে ভারত।
Post Comment